চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজনৈতিক কর্মসূচির নামে ধ্বংসাত্মক কিছু করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৭ অপরাহ্ণ ১০, নভেম্বর ২০২৩
অপরাধ
A A

রাজধানীতে রাজনৈতিক কর্মসূচির নামে যদি কেউ নাশকতা করে, অগ্নিসংযোগ করে তাহলে ঢাকা মহানগর পুলিশ তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। বিএনপির অবরোধ চলাকালে বিভিন্ন জায়গায় বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের সময় যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা নাশকতার সঙ্গে জড়িত।

বাসে আগুন দেওয়ার সময় দুজনসহ পাঁচজনকে গ্রেপ্তার নিয়ে শুক্রবার (১০ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খন্দকার মহিদ উদ্দিন।

তিনি বলেন, এক দিনের হরতাল ও তিন দফা অবরোধের কারণে নগরবাসীর জীবনযাত্রা ব্যাহত হয়েছে। যেকোনো রাজনৈতিক কর্মসূচির বিষয়ে ডিএমপি ইতিবাচক। এসব কর্মসূচিতে নিরাপত্তা দিতে আমরা বদ্ধপরিকর। সেই কাজটি আমরা আন্তরিকতার সঙ্গে চেষ্টা করছি।

তিনি আরও বলেন, কিন্তু দুর্ভাগ্য, আমরা দেখেছি রাজনৈতিক কর্মসূচির নামে কিছু অনাকাঙ্ক্ষিত ও অগ্রহণযোগ্য ঘটনা ঘটেছে। এ সময়ে দুষ্কৃতকারীরা ঢাকা মহানগর এলাকায় ৬৪টি গাড়িতে আগুন দিয়েছে। দাহ্য পদার্থ ব্যবহার করে তারা বাসে আগুন দিয়েছে। এতে দ্রুত বাসে আগুন ছড়িয়ে পড়ে।

ডিএমপির এ অতিরিক্ত কমিশনার বলেন, গত ৩১ অক্টোবর রাতে একজন হেলপারকে নির্মমভাবে পুড়িয়ে মারা হয়েছে। রাজধানীর ১২টি স্থানে আগুন দেওয়ার সময় ১২ দুষ্কৃতকারীকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, রাজনৈতিক কর্মসূচি হলে ডিএমপি তার জায়গা থেকে যা করার, তা করবে। কেউ যদি নাশকতা ও অগ্নিসংযোগ করে, তাহলে ডিএমপি আইনানুগ ব্যবস্থা নেবে। আমরা আশা করব, সামনে রাজনৈতিক কর্মসূচি এলে সেটা যেন ধ্বংসাত্মক না হয়। যারা ধ্বংসাত্মক কর্মকাণ্ড করে, তারা যেন এসব না করে, তাদের বলতে চাই।

Reneta

খ. মহিদ উদ্দিন বলেন, আমরা দেখেছি এসব দুষ্কৃতকারীদের বিভিন্ন জায়গা থেকে দায়িত্ব দেওয়া হয়। তাদের দায়িত্ব দেওয়ার পর তারা নির্বিচারে এসব নাশকতার কাজ করে। আমরা ইতোমধ্যে জেনেছি আগামী ১২ ও ১৩ নভেম্বর অবরোধ কর্মসূচি দেওয়া হয়েছে। আমরা সবাইকে অনুরোধ জানাব, কেউ যেন রাজনৈতিক কর্মসূচির নামে ধ্বংসাত্মক কার্যক্রম না করে।

গ্রেপ্তার ১২ জনের রাজনৈতিক পরিচয় জানতে চাইলে তিনি বলেন, যে ১২ জনকে আমরা গ্রেপ্তার করেছি তারা প্রত্যেকই অবরোধ কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট। এমন দেখা গেছে, একজন আরেকজনকে নিয়োগ করেছে, আবার আরেকজন অন্যজনকে নিয়োগ করেছে।

তিনি আরও বলেন, বিভিন্নভাবে অবরোধ কর্মসূচির মধ্যে মানুষ জনকে ভীত করার জন্য এবং মানুষ যেন ভয়ে রাস্তায় না নামতে পারে, সে লক্ষ্যে তারা অবরোধের আগের দিন ও অবরোধের দিন নাশকতা করেছে।

আরেক প্রশ্নের জবাবে ডিএমপির এ কর্মকর্তা বলেন, টাকা-পয়সা লেনদেনের দু-একটি তথ্য আমরা পেয়েছি। তাদের অনেক ক্ষেত্রে প্রলোভন দেওয়া হয়েছে- তোমার জায়গা যদি সুদৃঢ় রাখতে চাও, তাহলে এই কাজটি করে দাও। এই ধরনের অনেক তথ্য আছে।

তিনি, যারা অবরোধের ডাক দিয়েছে, তারা এসব পার্টির বিভিন্ন পর্যায়ের লোক। তাদের চিহ্নিত করতে ও নাশকতাকারীদের পেছনে কারা, তা নিয়ে আমরা কাজ করছি। ছদ্মবেশে কেউ নাশকতা করলে ১০০ ভাগ নিরাপত্তা দেওয়া কঠিন। প্রতিদিন যে কটি ঘটনা ঘটছে, তারচেয়ে অনেক গুন ঘটনার পরিকল্পনা কিন্তু প্রতিহত করা হয়েছে। না হলে নাশকতার সংখ্যা আরও বাড়ত।

তিনি আরও বলেন, জনগণ এখন সচেতন। তারাও নাশকতা ঠেকাতে সোচ্চার। ইতোমধ্যে নাশকতাকারীদের ধরিয়ে দেওয়ার জন্য একজনকে পুরস্কৃত করা হয়েছে। বাকি আরও কয়েকজন আছে, তাদের বিষয়ে যাচাই-বাছাই করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খ. মহিদ উদ্দিনডিএমপিরাজনৈতিক কর্মসূচি
শেয়ারTweetPin

সর্বশেষ

আইইবি প্রজেক্ট শোকেসিং কম্পিটিশনে সেরা প্রকল্পের পুরস্কার পেল ব্র্যাক ইউনিভার্সিটির ‘ডুবোমিনি’

জুন ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

জুন ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তহবিল নিয়ন্ত্রণ হারানোর আতঙ্কে তৃণমূল, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের আবেদন

জুন ১৮, ২০২৬

ফিফার কাছে যে বিভ্রাট মেটাতে আবেদন ইংল্যান্ড কোচের

জুন ১৮, ২০২৬

মেক্সিকোতে সাউথ কোরিয়ার অনুশীলনে ‘ড্রোন নজরদারি’ বিতর্ক

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT