বাংলাদেশ

মাঝ রাস্তায় যাত্রী ওঠা-নামা বন্ধে ডিএমপির নির্দেশ

ঢাকায় বাসে যাত্রী ওঠা-নামা বন্ধের জন্য যাত্রীরা অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় বাসে যাত্রী ওঠা-নামা বন্ধের নির্দেশনা কার্যকর, যাত্রীরা বাসে উঠতে অপেক্ষা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীতে যানজটমুক্ত এবং যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে রাস্তায় ফিটনেসবিহীন গাড়ি চালানো, রাস্তার মাঝখানে ও যত্রতত্র দাঁড়িয়ে যাত্রী ওঠা-নামা এবং এলোমেলোভাবে রাস্তায় গাড়ি রাখা বন্ধ করার নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শনিবার ডিএমপি হেডকোয়ার্টার্সে ‘গণপরিবহণে সুষ্ঠু ব্যবস্থাপনা ও শৃঙ্খলা কার্যকর করতে বাস মালিকদের সঙ্গে মতবিনিময় সভায়’ এ নির্দেশনা দেন ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান।

সেসময় ডিএমপি কমিশনার বলেন, রাস্তায় ফিটনেসবিহীন গাড়ি চালানো, রাস্তার মাঝখানে ও যত্রতত্র দাঁড়িয়ে যাত্রী ওঠা-নামা এবং এলোমেলোভাবে রাস্তায় গাড়ি রাখা বন্ধ করতে হবে।

বাস মালিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ড্রাইভার ও বাস শ্রমিকদের এ বিষয়ে আরও সচেতনতা ও সাবধানতা অবলম্বন করতে হবে। তাদের আরও বেশি মনিটরিং করা ও জবাবদিহিতার আওতায় আনতে হবে।

এই পুলিশপ্রধান আরও বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর এক বিশেষে পরিস্থিতিতে আমি ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করি। তখন সড়কে ও গণপরিবহনে এক ধরনের অব্যবস্থাপনা বিদ্যমান ছিল। খুব অল্পসময়ের মধ্যেই সে পরিস্থিতি থেকে আমরা উন্নয়ন ঘটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছি। আমরা এ অবস্থা ধরে রাখার চেষ্টা করছি।

মাঝ রাস্তায় যাত্রী ওঠা-নামা বন্ধে ডিএমপির নির্দেশসবাই আন্তরিকভাবে কাজ করলে মহানগরীর যানজট সহনীয় পর্যায়ে রাখতে সক্ষম হব। যে কোনো প্রয়োজনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সব সময় আপনাদের পাশে থাকবে। সভায় বাস মালিকদের পক্ষ থেকে আরও সহযোগিতা ও বাস শ্রমিকদের সচেতনতা বাড়াতে সচেতনতামূলক সভা করার আহ্বান জানানো হয়।

সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) খোন্দকার নজমুল হাসান, যুগ্ম পুলিশ কমিশনার, ট্রাফিক বিভাগের বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা, সিটিবাস মালিক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিষয়:ডিএমপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…