চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দায়িত্ব নিলেন ডিএমপির নতুন কমিশনার সাজ্জাত আলী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৯ অপরাহ্ণ ২১, নভেম্বর ২০২৪
বাংলাদেশ
A A

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছেন শেখ মো. সাজ্জাত আলী। আজ বৃহস্পতিবার তিনি বিদায়ী ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসানের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। 

আজ দুপুর ১২টার দিকে পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

এর আগে বুধবার এক প্রজ্ঞাপনে শেখ মো. সাজ্জাত আলীকে ডিএমপি কমিশনার করে সরকার। শেখ মো. সাজ্জাত আলী আওয়ামী লীগ সরকারের আমলে চাকরি হারান। সম্প্রতি তার চাকরি পুনর্বহাল করে অন্তর্বর্তী সরকার।

১৯৮৪ সালে সাজ্জাত আলী বিসিএস পুলিশ ক্যাডারে পুলিশে কর্মজীবন শুরু করেন। তিনি একসময় ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ছিলেন। লক্ষ্মীপুরের পুলিশ সুপারও ছিলেন। চাকরি জীবনে তিনি চট্টগ্রাম ও ঢাকা রেঞ্জের ডিআইজি ছিলেন। এ ছাড়া হাইওয়ে পুলিশ গঠন হলে সেখানেও ডিআইজির দায়িত্ব পান। পরে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ সদরদপ্তরে কর্মরত ছিলেন। তার বাড়ি ঝিনাইদহের শৈলকূপায়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, প্রশাসনিক ট্রাইব্যুনাল-১-এর মামলা নম্বর ৩৩/২০১৭-এর ৩ সেপ্টেম্বরের রায় অনুযায়ী পুলিশের সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্ব) শেখ মো. সাজ্জাত আলীকে ২০১৬ সালের ৩ সেপ্টেম্বর থেকে ভূতাপেক্ষভাবে চাকরিতে পুনর্বহাল হিসেবে গণ্য করা হলো। তিনি আদালতের আদেশ অনুযায়ী সব প্রাপ্য বেতন-ভাতাএবং অবসরজনিত আর্থিক সুবিধাদি প্রাপ্য হবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিএমপি কমিশনার সাজ্জাত আলীদায়িত্ব গ্রহণ
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রাজিল দল

একজনে নির্ভরশীল নয়, পুরো দলের চেষ্টায় এগোচ্ছে ব্রাজিল

জুন ২৫, ২০২৬

বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা কার্যক্রম আবার শুরু

জুন ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বগুড়ার গরিবের ডাক্তার মিশুকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা

জুন ২৫, ২০২৬
ছবি: প্রতিনিধির পাঠানো ফুটেজ থেকে নেয়া।

এবার এইচএসসির প্রশ্ন ফাঁস হলে কঠিন শাস্তি দেয়া হবে: শিক্ষা মন্ত্রী 

জুন ২৫, ২০২৬

ভারত-চীনকে এড়িয়ে মালেয়েশিয়াতে প্রথম সফর

জুন ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT