ট্রাফিক আইনে ডিএমপির ৪৭ লাখের বেশি জরিমানা, ১২৭৪ মামলা

Traffic police officers inspecting a motorcycle and rider on a busy street in Bangladesh, with other vehicles and pedestrians nearby. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৪৭ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এতে ১ হাজার ২৭৪ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
মঙ্গলবার ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করা হয়।
আজ বুধবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, অভিযানকালে ৮৯ টি গাড়ি ডাম্পিং ও ৫৭ টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






