বাংলাদেশ

ডিএমপি কমিশনারের সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ডিএমপি কমিশনার ও মার্কিন রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিএমপি কমিশনার ও মার্কিন রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করছে, দুই পক্ষের মধ্যে বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক-এর সাথে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে সাম্প্রতিক জঙ্গি অভিযান ও গ্রেপ্তার এবং রাজধানীর আইনশৃঙ্খলাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। ভবিষ্যতে দুই দেশের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে বলে কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেন।

ডিএমপি কমিশনারের সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎএ সময় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিষয়:ডিএমপি কমিশনার মার্কিন রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…