জনপদ

ঠাকুরগাঁওয়ের শতবর্ষী সূর্যপুরী আমগাছ দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত ​

ঠাকুরগাঁওয়ের শতবর্ষী সূর্যপুরী আমগাছ দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত ​
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

উত্তরাঞ্চলের পাঁচ জেলায় তিন দিনের সফরের শেষ দিনে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর ঐতিহাসিক সূর্যপুরী আমগাছ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। এ সময় বিশাল আকৃতির প্রাচীন গাছটি ঘুরে দেখে মুগ্ধতা প্রকাশ করেন তিনি।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারী সীমান্তের মন্ডুমালা গ্রামে অবস্থিত সূর্যপুরী আমগাছ প্রাঙ্গণে যান মার্কিন রাষ্ট্রদূত। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডিয়েন ডাও এবং মার্কিন দূতাবাসের একটি প্রতিনিধি দল।

রাষ্ট্রদূত ও তাঁর সহধর্মিণী গাছটি ঘুরে দেখেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে গাছটির বয়স, ইতিহাস, ফলন ও ডালপালার বিস্তৃতি সম্পর্কে জানতে চান তিনি। এ ছাড়া প্রাচীন এই গাছটির রক্ষণাবেক্ষণ নিয়েও আগ্রহ প্রকাশ করেন।

সূর্যপুরী আমগাছটি দেখতে দেশের বিভিন্ন এলাকা থেকে পর্যটকরা আসেন। মার্কিন রাষ্ট্রদূতের পরিদর্শনের ফলে এ এলাকার পর্যটন সম্ভাবনা আরও পরিচিতি পাবে বলে মনে করছেন স্থানীয়রা।

একজন স্থানীয় বাসিন্দা বলেন, ‘বিদেশি এক রাষ্ট্রদূতের আমগাছ পরিদর্শনে আসাটা আমাদের জন্য অত্যন্ত গর্বের। এতে করে আমাদের এলাকা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে পরিচিতি পাবে।’

পরিদর্শনকালে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম ফেরদৌস ও অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর রহমান। তাঁরা রাষ্ট্রদূতকে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা ও জেলার ইতিহাস সম্পর্কে জানান।

উত্তরাঞ্চলের পাঁচ জেলা সফরের অংশ হিসেবে মার্কিন রাষ্ট্রদূত ঠাকুরগাঁও, দিনাজপুর ও নীলফামারীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক স্থান পরিদর্শন করছেন।

বিষয়:​আমগাছ পরিদর্শনমার্কিন রাষ্ট্রদূতসূর্যপুরী আমগাছ
প্রতিবেদক

এটিএম সামসুজ্জোহা

ঠাকুরগাঁ প্রতিনিধি (চ্যানেল আই)

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…