চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যানজট কমাতে সরকার ব্যবস্থা নিয়েছে: ডিএমপি কমিশনার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৫ পূর্বাহ্ণ ২৯, ডিসেম্বর ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, রাজধানীর ট্রাফিক জ্যাম সবচেয়ে বড় সমস্যা। এ যানজট কমানোর জন্য সরকার ব্যাপক ব্যবস্থা গ্রহণ করেছে।

বৃহস্পতিবার ২৮ ডিসেম্বর ডিএমপি হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে অনুষ্ঠিত ট্রাফিক বিভাগের অর্ধ-বার্ষিকী ট্রাফিক কনফারেন্স-২০২৩ (জানুয়ারী-জুন) এ সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কনফারেন্সে ট্রাফিক পুলিশ সদস্যদের নানা দিকনির্দেশনা দেন ডিএমপি কমিশনার।

কনফারেন্সে উপস্থিত ট্রাফিক পুলিশ সদস্যদের উদ্দেশ্যে ডিএমপি কমিশনার বলেন: ট্রাফিক জ্যাম রাজধানীর সবচেয়ে বড় সমস্যা। এই ট্রাফিক জ্যাম কমানোর জন্য সরকার ব্যাপক ব্যবস্থা গ্রহণ করেছে। ট্রাফিকের কর্মব্যস্ততার মধ্যেও তারা অনেক সাহসিকতাপূর্ণ কাজ করছে। এজন্য তাদেরকে আমি ধন্যবাদ ও অভিবাদন জানাই।

তিনি আরো বলেন, ট্রাফিক পুলিশের মূল কাজ হলো যানজট নিয়ন্ত্রণ করা ও ভবিষ্যতে এই যানজট সহনীয় পর্যায়ে রাখার জন্য নিরলসভাবে কাজ করা।

ট্রাফিক বিভাগের পক্ষ থেকে চালানো বিভিন্ন কার্যক্রম, সচেতনতামূলক কর্মসূচি, ট্রাফিকের মামলার পরিসংখ্যানসহ বিভিন্ন পদক্ষেপ কনফারেন্সে উপস্থাপন করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান।

এসময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খঃ মহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মো. আশরাফুজ্জামানসহ ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন স্তরের মাঠপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্ধ-বার্ষিকী ট্রাফিক কনফারেন্স-২০২৩ডিএমপি কমিশনার হাবিবুর রহমানযানজট নিরসন
শেয়ারTweetPin

সর্বশেষ

চরকির পাঁচ বছর: সবসময় ছিল নতুন কিছু করার ইচ্ছা

জুলাই ১২, ২০২৬

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬

চিকিৎসা সেবার মূল ভিত্তি হচ্ছে মানবিকতা : জুবাইদা রহমান

জুলাই ১২, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’

জুলাই ১২, ২০২৬

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিলো না মেজর হাফিজ উদ্দিন আহমদ

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT