বাংলাদেশ

রাজধানীর একাধিক এলাকায় মিছিল-গণজমায়েত নিষিদ্ধ

ঢাকা মেট্রোপলিটন পুলিশ লোগো, বাংলাদেশের পুলিশ সংস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অফিসের সামনে লোগো সহ ছবি, যা বাংলাদেশের পুলিশ সংস্থার প্রতিনিধিত্ব করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর একাধিক এলাকায় যে কোনো প্রকার সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ (১৩ মার্চ) বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স থেকে প্রকাশিত একটি গণবিজ্ঞপ্তিতে ডিএমপি এই বিষয়টি জানিয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে আজ (১৩ মার্চ) বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং মাননীয় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় (হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, শাহবাগ মোড়, কাকরাইল মোড়, মিন্টু রোড) যে কোনো প্রকার সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো।

বিষয়:গণজমায়েত ডিএমপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…