রাজধানীতে মদপানে হাসপাতালে ২, মৃত ১

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের প্রবেশদ্বার, যেখানে রোগীরা চিকিৎসা নিতে আসছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
রাজধানীতে মদপান করে অসুস্থ অবস্থায় ২ জন হাসপাতালে ভর্তির পর একজনের মৃত্যু হয়েছে। অন্যজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মেডিসিন বিভাগে চিকিৎসাধীন।
শনিবার (২ সেপ্টেম্বর) ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। এদিন সকাল সাড়ে সাতটার দিকে তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
নিহতের মামাতো বোন তানহা ইসলাম গণমাধ্যমে বলেন, দুজনেই একটি বিউটি পার্লারে কাজ করতেন। তারা খালাতো বোন। বসুন্ধরা আবাসিক এলাকায় একসঙ্গেই থাকতেন। রাতে তারা দুজন মদপান করেন। সকালের দিকে দুজনেই অসুস্থ হয়ে পড়লে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। এরপর চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। পরে অসুস্থ জনকে মেডিসিন বিভাগে ভর্তি নেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি ভাটারা থানাকে জানিয়েছি।






