অন্যান্য খেলা

বড় জরিমানার মুখে জোকোভিচ

নির্বাচনী খেলোয়াড়ের কানে আঙুল দিয়ে শোনা. Channel i News - চ্যানেল আই নিউজ

টেনিস খেলোয়াড় Novak Djokovic তার কানে আঙুল দিয়ে শোনার চেষ্টা করছেন, ম্যাচের সময়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

শুরু হতে চলেছে ইউএস ওপেন টেনিস। তার আগে বড় শাস্তি পেলেন নোভাক জোকোভিচ। সার্বিয়ার এই টেনিস তারকাকে ১৫ হাজার ইউরো জরিমানা করা হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় ২১ লাখ ২০ হাজার টাকা। তবে খেলাধুলা নয়, সাউথ স্পেনের মার্বেল্লায় বেআইনি নির্মাণের জন্য জোকোভিচকে জরিমানা করেছে সেখানকার মিউনিসিপ্যালিটি কর্তৃপক্ষ।

আগেই জোকোভিচকে নোটিশ পাঠিয়েছিল সংস্থাটি। তাকে কয়েকটা নথি জমা দিতে বলা হয়েছিল। সেসব নথি জমা দিতে না পারলে নির্মাণ করা স্থাপনা ভেঙে ফেলারও নির্দেশ দেয়া হয়েছিল। জোকোভিচ সব নথি দেখাতে পারেননি। এরপরেই তার জরিমানার নির্দেশ দেয়া হয়েছে।

জোকোভিচ মার্বেল্লা মিউনিসিপ্যালিটিতে দুটো নথি জমা দিয়েছিলেন। তিনি অনুরোধ করেছিলেন যেন নির্মাণ চালিয়ে যেতে দেয়া হয়। কিন্তু সেই অনুরোধ মানেনি মিউনিসিপ্যালিটি। নির্মাণ বন্ধ করতে বলা হয়েছে তাকে।

গত বছর প্যারিস অলিম্পিকে সোনা জেতার পর একটা গ্র্যান্ড স্ল্যামও জিততে পারেননি জোকোভিচ। নিজের ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জেতার লক্ষ্যে ইউএস ওপেনে নামবেন তিনি। ২৪ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত হবে এই প্রতিযোগিতা।

বিষয়:জোকোভিচ সার্বিয়া স্পেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…