অন্যান্য খেলা

তৃতীয় রাউন্ডে জকোভিচ, মারে-রাদুকানুর বিদায়

তৃতীয় রাউন্ডে টেনিস খেলোয়াড় জকোভিচ, মারে ও রাদুকানু. Channel i News - চ্যানেল আই নিউজ

তৃতীয় রাউন্ডের টেনিস ম্যাচে জকোভিচ, মারে ও রাদুকানু প্রতিদ্বন্দ্বিতা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার থানাসি কোক্কিনাকিসকে উড়িয়ে দিয়ে উইম্বলডনের তৃতীয় রাউন্ডে উঠেছেন ছেলেদের এককের শীর্ষ বাছাই নোভাক জকোভিচ। ছয়বারের উইম্বলডন জয়ী জকোভিচ ২৬ বর্ষী কোক্কিনাকিসের বিপক্ষে ৬-১,৬-৪ ও ৬-২ ব্যবধানের অনায়াস জয় পান।

আসরের দুইবারের চ্যাম্পিয়ন অ্যান্ডি মারে দ্বিতীয় রাউন্ড থেকে বাদ পড়েছেন। যুক্তরাষ্ট্রের ৩৭ বর্ষী জন ইসনারের কাছে হেরেছেন ব্রিটিশ তারকা।

প্রথম সেটে ৬-৪ ব্যবধানে হারের পর দ্বিতীয় সেটে টাইব্রেকারে ৭-৬ (৭-৪) ব্যবধানে হারেন মারে। তৃতীয় সেটে তিনি টাইব্রেকারে ৭-৬ (৭-৩) ব্যবধানে জিতে ফাইটব্যাক করলেও শেষ রক্ষা হয়নি। চতুর্থ সেটে ৬-৪ ব্যবধানে পরাজয় বরণ করে মারে কোর্ট ছাড়েন।

গত মাসে রাফায়েল নাদাল, নোভাক জকোভিচ ও আলেক্সান্ডার জভেরেভের মতো তারকাদের হারিয়ে মাদ্রিদ ওপেনের শিরোপা জিতেছিলেন কার্লোস আলকারাজ। র‍্যাঙ্কিংয়ের পাঁচ নম্বরে থাকা এই স্প্যানিশ সেনসেশন উইম্বলডনে তার জয়যাত্রা অব্যাহত রেখেছেন। নেদারল্যান্ডসের ট্যালন গ্রিকসপুরকে ৬-৪,৭-৬ (৭-০) ও ৬-৩ ব্যবধানে হারিয়ে তিনি পরের রাউন্ডের টিকিট কেটেছেন।

পরের রাউন্ডে খেলা নিশ্চিত করেছেন র‍্যাঙ্কিংয়ের দশম স্থানে থাকা ইতালির জান্নিক সিনার। তিনি সুইডেনের মিকেল ইমারের বিপক্ষে প্রথম দুই সেটে ৬-৪, ৬-৩ ব্যবধানে জেতেন। তৃতীয় সেটে ৭-৫ ব্যবধানে হারলেও পরেরটিতে ৬-২ ব্যবধানে জিতে পরের রাউন্ডে পা রাখেন।

গত বছরের ইউএস ওপেন জয়ী এমা রাদুকানু ছিটকে গেলেন দ্বিতীয় রাউন্ডেই। এর আগে গত মাসে তিনি ফ্রেঞ্চ ওপেনেও দ্বিতীয় রাউন্ডে বাদ পড়েছিলেন। ফ্রান্সের ক্যারোলিন গার্সিয়ার কাছে তিনি ৬-৩ ও ৬-৩ ব্যবধানে হেরে আসর শেষ করেন।

চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা প্লিসকোভা অবশ্য জয় পেয়েছেন। মেয়েদের র‍্যাঙ্কিংয়ের ছয় নম্বরে থাকা প্লিসকোভা তার স্বদেশী তেরেজা মার্টিনকোভার বিপক্ষে ৭-৬ (৭-১) ও ৭-৫ ব্যবধানে জয় পান।

বিষয়:আলকারাজ উইম্বলডন জকোভিচ প্লিসকোভা মারে রাদুকানু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…