অন্যান্য খেলা

আর্চারিতে সোনা জয় দিয়া ও হাকিমের

বাংলাদেশের আর্চাররা সোনা জয় করে পুরস্কার গ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্চারিতে সোনা জয় করে বাংলাদেশের দুই খেলোয়াড় পুরস্কার গ্রহণ ও বাংলাদেশের পতাকা উড়িয়ে উদযাপন করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

এশিয়া কাপ আর্চারির বিশ্বকাপ র‌্যাঙ্কিং টুর্নামেন্ট স্টেজ ওয়ানের দলগত বিভাগে সোনা জিতেছে বাংলাদেশ। দিয়া সিদ্দিকী ও হাকিম আহমেদ রুবেল জুটি ফাইনালে ৫-৩ সেট পয়েন্টে হারিয়েছে কাজাখস্তানকে।

চীনা তাইপেতে প্রথম সেটে ৩৮-৩৬ পয়েন্টে হেরে পিছিয়ে পড়ে বাংলাদেশ। প্রথম সেট হারলেও পরের দুই সেটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ৩৬-৩৫ ও ৩৭-৩৩ পয়েন্টে জিতে। তিন সেটেই ৪-২ সেট পয়েন্টে এগিয়ে যান দিয়া ও হাকিম। এরপর শেষ সেট ৩৯-৩৯ পয়েন্টে ড্র হলেও ৫-৩ সেট পয়েন্টে জয় পায় বাংলাদেশ।

এরপর মেয়েদের ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জের লড়াইয়ের ম্যাচে ৬-৪ সেট পয়েন্টে মালয়েশিয়ার মাশাইখ সিয়াকিয়ারের বিপেক্ষে হেরেছেন দিয়া সিদ্দিকী। প্রথম দুই সেট দিয়া জেতেন ২৭-২৫,২৮-২৭ পয়েন্টে। পরের তিন সেট ২৮-১৬,২৮-২৭, ২৭-২৬ পয়েন্টের ব্যবধানে হারেন দিয়া।

বিষয়:আর্চারি এশিয়া কাপ আর্চারি কাজাখস্তান দিয়া বাংলাদেশ বিশ্বকাপ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…