রাজনীতি

যশোরে যুবলীগের শীত বস্ত্র বিতরণ

যুবলীগের শীত বস্ত্র বিতরণে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে যুবলীগের সদস্যরা শীতবস্ত্র বিতরণ করছেন, বিভিন্ন বয়সের মানুষ উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে যশোরের বেজপাড়া এলাকায় শীত বস্ত্র বিতরণ করছেন জেলা যুবলীগ নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দেবাশীষ রায়।

মঙ্গলবার শতাধিক দুঃস্থ, অসহায় ও শীতার্ত মানুষকে সোয়েটার প্রদান করেন তিনি।

এসময় দেবাশীষ রায় বলেন, বিএনপি-জামাত জোট যখন আবারো অগ্নি সন্ত্রাসের ষড়যন্ত্রে বিভোর যুবলীগ তখন মানবতার মশাল হাতে মানুষের পাশে দাঁড়িয়েছে। সাধরণ মানুষের ওপর অন্যায় হলে যুবলীগ চুপ করে বসে থাকবে না বলেও মন্তব্য করেন দেবাশীষ রায়।

শীত বস্ত্র প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুবলীগ নেতা ও জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ দাস দেবু মহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম, তৌফিকুল ইসলাম তিব্বত, শাহিনুর রহমান শোভন, অনিন্দ্য, সাদমান সৌমিক দ্বীপসহ যুবলীগের স্থানীয় নেতাকর্মীরা।

বিষয়:যুবলীগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…