চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমন ধানের উৎপাদন বাড়াতে ক্ষুদ্র-প্রান্তিক চাষিদের মাঝে বীজ ও সার বিতরণ

আসাদুজ্জামান বাবুল আসাদুজ্জামান বাবুল
১০:২৫ অপরাহ্ণ ১৫, জুন ২০২৩
কৃষি, গোপালগঞ্জ, জনপদ
A A

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আমন ধান উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কিষাণ কিষাণীদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

বৃহস্পতিবার ১৫ জুন বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে দু’হাজার কিষাণ কিষাণীর মাঝে বিনামূল্যে এ আমন ধান বীজ ও সার বিতরণ করা হয়। গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আবদুল কাদের সরদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বীজ ও সার বিতরণ করেন।

উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আমন ধান বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিটুল রায়, উপজেলা প্রকৌশলী মো. শফিউল আজম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার দেবাশীষ দাস, উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কৃত্তিবাস পান্ডে, কিষাণ আব্দুল হাই শেখ বক্তব্য রাখেন।

আব্দুল হাই শেখ বলেন, বিনামূল্যে বোরো ধানের বীজ ও সার পেয়ে বোরো আবাদ করেছিলাম। বোরো ধানে ফলন খুবই ভালো হয়েছে। এখন আবার সেই জমিতে আমন ধানের চাষ করবো। বিনামূল্যে সার বীজ না পেলে আমাদের পক্ষে এভাবে জমিতে দু’বার ধানের আবাদ করা সম্ভব হতো না। আশা করছি আমনের আবাদও ভালো হবে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিটুল রায় বলেন, এ বছর আমরা উপজেলার দু’হাজার কিষাণ কিষাণীর মাঝে পাঁচ কেজি করে রোপা আমন ধানের বীজ ও ২০ কেজি করে সার বিতরণ করেছি। গত বছর এক হাজার জনের মাঝে বিতরণ করেছিলাম। ফলন ভালো হওয়া ও প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রতিনিধি সাবেক সিনিয়র সচিব মো. শহীদ উল্লা খন্দকার স্যারের প্রচেষ্টায় এ বছর এক হাজার জন কিষাণ কিষাণীর জন্য বীজ ও সার বেশী পেয়েছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমন ধানগোপালগঞ্জ
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রথম শ্রেণিতে ফিরছে লটারি পদ্ধতি, অন্যান্য শ্রেণিতে থাকবে ভর্তি পরীক্ষা

আগস্ট ৭, ২০২৬
ছবিটি এআই দিয়ে তৈরি করা

মাদকের টাকা ভাগাভাগির দ্বন্দ্বে যুবক নিহত

আগস্ট ৭, ২০২৬
গ্লোবাল টেলিভিশনের মাল্টিমিডিয়া রিপোর্টার বুলবুল হোসেন

ভিডিও ধারণ করায় সাংবাদিককে পুলিশ ভ্যানে নির্যাতনের অভিযোগ

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের চাপায় ৬ শ্রমিক নিহত

আগস্ট ৭, ২০২৬

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT