জনপদ

হাজারো বানভাসি মানুষের সেবায় প্রবাসী ব্যবসায়ী হাছিবুল হাসান

বানভাসি মানুষের জন্য খাদ্য বিতরণ করছে প্রবাসী ব্যবসায়ী হাছিবুল হাসান. Channel i News - চ্যানেল আই নিউজ

বানভাসি মানুষের জন্য খাদ্য বিতরণ করছে প্রবাসী ব্যবসায়ী হাছিবুল হাসান, জলাবদ্ধতা ও বন্যার কারণে ক্ষতিগ্রস্ত এলাকা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে নোয়াখালীর সবকটি উপজেলার বিভিন্ন গ্রাম বন্যার পানিতে ডুবে গেছে। এতে সোনাইমুড়ী উপজেলার কাশিপুরে পানবন্দি হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। তাদের সেবায় এগিয়ে এসেছেন প্রবাসী ব্যবসায়ী হাছিবুল হাসান হাছবী।

ব্যক্তিগত উদ্যোগে তিনি সোনাইমুড়ীর কাশিপুর গ্রামের প্রায় ৫ হাজার মানুষের পাশে দাঁড়িয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

গত বৃহস্পতিবার থেকে এই খাবারের আয়োজন শুরু হয়। শুক্রবার বানভাসী মানুষের দুর্দশা লাঘবে দোয়া মোনাজাতও করা হয়েছে।

এসময় আমেরিকান প্রবাসী ব্যবসায়ী হাছবী বলেন, মানবসেবা সবসময়ই ভালো লাগার বিষয় ছিল। এজন্য আমার বাবা আমাকে সারাজীবন মানুষের পাশে থাকার জন্য ওসিয়ত করেছেন। সেই ধারাবাহিকতায় বানভাসি মানুষের পাশে সামর্থ্য অনুযায়ী দাঁড়িয়েছি। আমৃত্যু নিজেকে মানুষের সেবায় নিয়োজিত রাখব।

বিষয়:২৪ এর বন্যা বন্যা পরিস্থিতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…