জনপদ

ঠাকুরগাঁওয়ে শিক্ষক দিবসে রাষ্ট্রপতিকে গুণী শিক্ষক সম্মাননা

ঠাকুরগাঁওয়ে শিক্ষক দিবসে রাষ্ট্রপতিকে গুণী শিক্ষক সম্মাননা

ছবি: সংগৃহীত

শিক্ষকতা পেশায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গুণী শিক্ষক সম্মাননা দেওয়া হয়েছে।

সোমবার ৫ অক্টোবর দুপুরে ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটরিয়ামে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হয়।

রাষ্ট্রপতির পক্ষে সম্মাননা গ্রহণ করেন তার ছোট ভাই মির্জা ফয়সল আমীনের মেয়ে ডা. মির্জা ফাইজা তাসনিম।

ছবি: সংগৃহীত

দিবসটি উপলক্ষে সকালে ঠাকুরগাঁও শহরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা শিক্ষা কর্মকর্তা শাহীন আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা রংপুর অঞ্চলের সাবেক উপপরিচালক মো. আখতারুজ্জামান।

সম্মাননা গ্রহণের পর ডা. মির্জা ফাইজা তাসনিম বলেন,আপনাদের রাষ্ট্রপতি আমার বড় চাচা। তিনি শুধু ভালো প্রাতিষ্ঠানিক শিক্ষকই ছিলেন না, পারিবারিকভাবেও আমাদের ভালো শিক্ষা দিয়েছেন।

তিনি আরও বলেন, আমি শ্রদ্ধার সঙ্গে তার এ সম্মাননা গ্রহণ করছি। ভালো লাগছে যে আমাদের পরিবারের অভিভাবক আজ সারা দেশের অভিভাবক।

বিষয়:গুণী শিক্ষক সম্মাননা বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…