জনপদ

ইয়াবাসহ বরখাস্তকৃত কনস্টেবল ও মাদক কারবারী আটক

মাদকসহ আটক ব্যক্তিরা পুলিশের সঙ্গে উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিযানে আটক ব্যক্তিদের সঙ্গে পুলিশ সদস্যরা, মাদক ও নগদ টাকা দেখানো হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বরিশালের রহমতপুর এলাকায় ঢাকা থেকে বরিশালগামী একটি বাসে আজ সোমবার (৬ নভেম্বর) সকালে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সন্দেহ হলে বাসে থাকা বরিশাল জেলা পুলিশের বরখাস্তকৃত কনস্টেবল আসাদুজ্জামান ও মাসুম নামের আরেক যাত্রীকে তল্লাশি করেন তারা।

এ সময় তাদের কাছ থেকে ১০ টি প্যাকেটে থাকা ১ হাজার ৯৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটকরা জানান, কক্সবাজার থেকে ঢাকা হয়ে ঝালকাঠির উদ্দেশ্যে ইয়াবার চালানটি নিয়ে আসছিলেন তারা। করোনাকালীন সময় থেকে মাদক ব্যবসা করছেন তারা।

অন্যদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা জানান, আটককৃতদের মধ্যে মাসুম পেশাদার মাদক ব্যবসায়ী। এর আগেও ইয়াবাসহ আটক হয়েছেন তিনি। আর ১ বছর আগে খালাতো ভাইয়ের সাথে মাদকসহ আটক হয়ে পুলিশের চাকরি থেকে বরখাস্ত হন কনস্টেবল আসাদুজ্জামান।

মাদক কারবারে পুলিশ সদস্য জড়িয়ে পড়ার বিষয়টি দুঃখ বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।

বিষয়:মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…