প্রবাস সংবাদ

প্রবাসীদের অধিকার আদায়ে সংবাদকর্মীদের করণীয় কী

প্রবাসীদের অধিকার ও করণীয় নিয়ে সংবাদকর্মীদের আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রবাসীদের অধিকার ও করণীয় বিষয়ক সংবাদকর্মীদের আলোচনা সভা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতে প্রবাসীদের অধিকার আদায়ে প্রবাসী সংবাদকর্মীদের করণীয় শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সভাপতি, সময় টিভির কুয়েত প্রতিনিধি সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমন- এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক, বাংলা টিভির কুয়েত প্রতিনিধি আ হ জুবেদের পরিচালনায় সভার বাংলাদেশের জাতীয় মিডিয়ার কুয়েত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন বলেন, বিদেশের মাটিতে প্রবাসী সংবাদকর্মীরা প্রবাসীদের বিভিন্ন সমস্যাগুলোর প্রতিবেদন করার মাধ্যমে প্রবাসীদের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। প্রবাসী সংবাদকর্মীরা সংবাদ পরিবেশন করে প্রবাসী শ্রমিকদের কষ্টের বাস্তবতা এবং অধিকার লঙ্ঘনের ঘটনা বিশ্ববাসীর সামনে তুলে ধরেন। এছাড়া তারা প্রবাসী শ্রমিকদের সংগ্রাম, তাদের সঙ্গে মানবিক আচরণ এবং তাদের জন্য ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য কর্তৃপক্ষের মনোযোগ আকর্ষণ করেন।

প্রেসক্লাবের সভাপতি মঈন সুমন আরও বলেন, প্রবাসী সংবাদকর্মীদের আরও সক্রিয় হতে হবে। তাদের উচিত স্থানীয় আইন, আন্তর্জাতিক আইন এবং অভিবাসী কর্মীদের অধিকার রক্ষায় বিভিন্ন আইনগত পদক্ষেপ সম্পর্কিত প্রতিবেদন তৈরি করা।

তিনি বলেন, প্রবাসী সংবাদকর্মীরা একটি শক্তিশালী মাধ্যম হিসেবে প্রবাসীদের অধিকার আদায়ে ভূমিকা রাখতে পারেন। তাদের নিরলস পরিশ্রম ও সততার মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থিত প্রবাসী শ্রমিকদের যন্ত্রণা এবং দাবি তুলে ধরলে তা প্রবাসীদের অধিকার রক্ষায় বড় ধরনের ভূমিকা রাখবে।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত-এর সিনিয়র সহ সভাপতি মাই টিভির প্রতিনিধি আল আমিন রানা, যুগ্ম সম্পাদক (যমুনা টিভি) মো: হেবজু, আন্তর্জাতিক সম্পাদক (এস এ টিভি) সেলিম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক একাত্তর টিভির সাদেক রিপন, গাজী টিভির আলাল আহমেদ, এটিএন নিউজের আহাদ আম্বিয়া খোকন, ঢাকা পোস্ট এর জনি, দৈনিক স্বাধীন দেশের কাউসার বিহন, বাংলার বার্তার শাহ করিম প্রমুখ।

বিষয়:আলোচনা সভা কুয়েত প্রবাসীদের অধিকার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…