বাংলাদেশ

বনানীতে তৌফিক ইমরোজ খালিদীর জানাজা, দাফন মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে

বনানীতে তৌফিক ইমরোজ খালিদীর জানাজা, দাফন মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে

ছবি: সংগৃহীত

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে শেষ শ্রদ্ধা জানানো হবে রাজধানীর বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে। পরে বিকেলে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে।

শনিবার (১০ অক্টোবর) সকালে লন্ডন থেকে দেশে পৌঁছানোর কথা রয়েছে তাঁর মরদেহ। এরপর কফিন নেওয়া হবে তাঁর বাসায়। সেখানে পরিবারের সদস্য ও স্বজনেরা শেষবারের মতো তাঁকে দেখার সুযোগ পাবেন।

দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ রাখা হবে বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে। এ সময় তাঁর বন্ধু, স্বজন, সহকর্মী, শুভানুধ্যায়ীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শেষ শ্রদ্ধা জানাবেন। একই স্থানে বেলা ৩টায় তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।

পরে বিকেল ৫টায় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

ব্যক্তিগত সফরে লন্ডনে অবস্থানকালে গত ১ অক্টোবর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তৌফিক ইমরোজ খালিদী। তাঁকে সেখানকার সেইন্ট বার্থোলমিউস হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা জানান, তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। পরদিন স্থানীয় সময় দুপুর ২টা ২৩ মিনিটে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

এরপর গত ৮ অক্টোবর জোহরের নামাজের পর পূর্ব লন্ডনের ব্রিকলেইন মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে তাঁর সাবেক সহকর্মী এবং স্থানীয় বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিরা উপস্থিত হয়ে শেষ শ্রদ্ধা জানান।

বিষয়:তৌফিক ইমরোজ খালিদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…