চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজনৈতিক দলগুলোর বিভেদ দেশে নতুন সংকট দেখা দিবে: আবু হানিফ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১০ অপরাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০২৫
রাজনীতি
A A
আবু হানিফ সাংবাদিকদের সামনে বক্তব্য দিচ্ছেন, বেশ কিছু সাংবাদিক তার সঙ্গে রয়েছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই গণঅভ্যুত্থানের পর দেশে নতুন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে উল্লেখ করে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, এখানে রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের এই পরিস্থিতিতে রাজনৈতিক দল গুলোর মাঝে বিভেদ সৃষ্টি হলে দেশে নতুন সংকট দেখা দিবে। তাই সবার উচিত দেশের স্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালন করা।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বাজিতপুর-উজান সড়কের পিরিজপুর ইউনিয়ন পরিষদের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। বাজিতপুরে কৃষক নিবু মিয়া হত্যা মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করে এলাকাবাসী।

মানববন্ধনে আবু হানিফ বলেন, আমরা দেখেছি বিগত তিনটি বিতর্কিত নির্বাচনে জড়িত এসপি ডিসিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারের কাছে আমাদের আহ্বান সেই বিতর্কিত নির্বাচনে জড়িত ওসি ও ইউএনও দের চিহ্নিত করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হোক। কেননা মাঠপর্যায়ে আওয়ামী লীগের হয়ে সবচেয়ে বেশি কাজ করেছে তারা।

নিবু মিয়ার হত্যাকান্ডের বিষয়ে আবু হানিফ বলেন, গত ১৯ অক্টোবর কৃষক নিবু মিয়াকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করা হয়। তদন্ত কর্মকর্তা তার তদন্তে গাফিলতি করেছে। ভুক্তভোগী পরিবারকে নানাভাবে ভয় দেখিয়ে অর্থ আত্মসাৎ করেছে। চার্জশিট দেওয়ার নাম করেও টাকা নিয়েছে। যে তদন্ত কর্মকর্তা জড়িত ছিল তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই ঘটনায় যারা ছিল তাদের অনেককে এখন পর্যন্ত আটক করা হয়নি। মামলার শুরুতে ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার জন্য একজন আসামিকে আটক করার পর তার জবানবন্দির মাধ্যমে নিহতদের এক ছেলেকে এক ছেলেকে আটক করা হয়। এক মাসের মধ্যে প্রকৃত আসামিদের গ্রেপ্তার করা না হলে আবারও আন্দোলনে নামা হবে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে নিহতের ছেলেকে দ্রুত সময়ের ভিতর জামিন দিতে হবে।

নিহত নিবু মিয়ার ছেলে হৃদয় বলেন, আমার বাবার হত্যার সঠিক বিচার চাই। আগের তদন্ত কর্মকর্তা সঠিক ভাবে তদন্ত করে নাই, তাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে মূল অপরাধীদের আটক করে বিচারের মুখোমুখি করা হোক। আমার ভাই জড়িত নয়, আমার ভাইকে মুক্তি দেওয়া হোক।

নিহতের স্ত্রী আলেহা খাতুন বলেন, আমার স্বামী সহজ সরল মানুষ, কোন দিন কারও ক্ষতি করে নাই। আমার স্বামীকে যারা খুন করেছে তাদের ফাঁসি চাই আমি। আমরা নিরপরাধ ছেলের মুক্তি চাই।

Reneta

এসময় বক্তব্য রাখেন নিহতের মেয়ে পারভীন আক্তার, নিহতের বড় ভাই আব্দুর রাশিদ, গণঅধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলার যুগ্ম আহ্বায়ক ইমতিয়াজ কাজল, কটিয়াদি উপজেলার সাবেক আহ্বায়ক আলীউজ্জামান মহসিন, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ হাসান আহমেদ রমজান, এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন ফখরুল ইসলাম, বিলকিস আক্তার, কাইয়ুম মেম্বার, নাদিম খান প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবু হানিফগণঅধিকার পরিষদজুলাই গণঅভ্যুত্থান
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬

সাকিবের দেশে ফেরার আর কোন সুযোগ নেই: আমিনুল

আগস্ট ৭, ২০২৬

আর্জেন্টিনা-মেক্সিকো ইনফান্তিনোকে চাচ্ছে, চাচ্ছে না যে দেশটি

আগস্ট ৭, ২০২৬

জাতীয় সংগীত না গাওয়া ইরানের সেই দুই ফুটবলারকে নাগরিকত্ব দিল অস্ট্রেলিয়া

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT