চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে নির্মাতাদের কোনো ফ্লপ সিনেমা নেই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৭ অপরাহ্ণ ১৪, সেপ্টেম্বর ২০২৩
বিনোদন
A A

বড় বাজেট, চোখ ধাঁধানো স্টারকাস্ট থাকা সত্ত্বেও অনেক ছবি ফ্লপ হয়। প্রতিযোগিতার এই যুগে নির্মাতারা হিমশিম খান দর্শকের মন জোগাতে। তার মাঝেও হলিউড ও বলিউডের কিছু নির্মাতার ঝুলিতে নেই কোনো ফ্লপ সিনেমা। জেনে নেয়া যাক তাদের সম্পর্কে:

অ্যাটলি: এই মুহূর্তে যেই নির্মাতার নাম নিয়ে সবচেয়ে বেশি আলোচনা চলছে তিনি হলেন অ্যাটলি কুমার। ‘জওয়ান’ দিয়ে তিনি এখন জনপ্রিয়তার শীর্ষে। এই নির্মাতার ক্যারিয়ারে নেই কোনো ফ্লপ সিনেমা। এরআগে থেরি, বিগিল এর মতো ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন তিনি।

রাজকুমার হিরানি: এখন পর্যন্ত মাত্র ৫টি সিনেমা নির্মাণ করেছেন রাজকুমার হিরানি। প্রতিটিই ব্লকবাস্টার হিট। মুন্না ভাই, থ্রি ইডিয়টস, পিকে ও সাঞ্জুর মতো ব্লকবাস্টার সিনেমা তার দখলে। নির্মাতার পরবর্তী ছবি শাহরুখ খান অভিনীত ‘ডানকি’।

করণ জোহর: করণ জোহর প্রযোজিত বেশ কিছু ছবি ব্যর্থ হলেও ফ্লপ হয়নি নির্মাতার পরিচালিত একটি ছবিও।

এসএস রাজামৌলি: রাজামৌলি বর্তমানে একমাত্র ভারতীয় নির্মাতা যার ক্যারিয়ারে আছে দুটি ১০০০ কোটি আয় করা সিনেমা। ‘বাহুবলী’ সিরিজ এবং ‘আরআরআর’ দিয়ে নির্মাতার ক্যারিয়ার এখন তুঙ্গে।

অয়ন মুখার্জি: এই নির্মাতা এখন পর্যন্ত মাত্র তিনটি ছবি তৈরি করেছেন। তিনটিই ব্লকবাস্টার হিট। নির্মাতার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘ব্রহ্মাস্ত্র’।

ক্রিস্টোফার নোলান: হলিউডের খ্যাতিমান নির্মাতা ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহেইমার’ মুক্তি পেয়ে পুরো বিশ্বে সাড়া ফেললো কিছুদিন আগেই। এই নির্মাতার ঝুলিতেও নেই কোনো ব্যর্থ সিনেমা। ক্যারিয়ারে ১৭টি ছবি নির্মাণ করেছেন তিনি যার মাঝে একটিও ফ্লপ হয়নি।

Reneta

মেল গিবসন: অভিনয়ে চড়াই উতরাই পার করতে হলেও সিনেমা নির্মাণে পটু মেল গিবসন। তার সবগুলো ছবিই ব্যবসা সফল।

জেমস ক্যামেরন: ‘টাইটানিক’ খ্যাত এই নির্মাতার কোনো ছবিই বক্স অফিসে পুরোপুরি ব্যর্থ হয়নি। গড়ে ৮ বিলিয়ন ডলার করে আয় করে নির্মাতার সিনেমা।

গ্রেটা গারউইগ: এই তালিকায় একমাত্র নারী গ্রেটা গারউইগ। তার প্রতিটি ছবিই সফলতা পেয়েছে। সেই সাথে পেয়েছে সমালোচকের প্রশংসা। নির্মাতার সর্বশেষ ছবি ‘বার্বি’ পুরো বিশ্বে রেকর্ড গড়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অয়ন মুখার্জিঅ্যাটলিএসএস রাজামৌলিকরণ জোহরক্রিস্টোফার নোলানগ্রেটা গারউইগজেমস ক্যামেরনমেল গিবসনরাজকুমার হিরানিলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৫ ওভার করে কাটা গেল ‘অঘোষিত’ সেমিফাইনালে

পরবর্তী

সিট বাণিজ্যমুক্ত শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাসের প্রতিশ্রুতি পদ-প্রত্যাশীদের

পরবর্তী

সিট বাণিজ্যমুক্ত শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাসের প্রতিশ্রুতি পদ-প্রত্যাশীদের

ভারতকে হারিয়ে শেষটা মধুর করতে চান সাকিব

সর্বশেষ

যা যা সঙ্গী করে ২০২৬ বিশ্বকাপকে বিদায় জানালেন মেসি

জুলাই ২০, ২০২৬

ইয়ামালকে নিয়ে মুগ্ধ কার্তিক যা বললেন

জুলাই ২০, ২০২৬

ককরোচ পার্টির আন্দোলনে উত্তাল দিল্লি, মুখ্য নেতা অভিজিৎ আটক

জুলাই ২০, ২০২৬

এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই ২০, ২০২৬

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান, সম্পদ জব্দ

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT