চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছেলের চিত্রনাট্যে প্রথমবার পরিচালনায় কেট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৫ অপরাহ্ণ ২৯, নভেম্বর ২০২৫
বিনোদন
A A
কেট ও তার ছেলে একসঙ্গে ছবি তুলেছেন, উভয়ই হাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমবার পরিচালনায় পা রাখলেন ‘টাইটানিক’ খ্যাত অস্কারজয়ী অভিনেত্রী কেট উইন্সলেট। তাঁর প্রথম পরিচালিত ছবি ‘গুডবাই জুন’, যেটির চিত্রনাট্য লিখেছেন তারেই ছেলে জো অ্যান্ডার্স।

সম্প্রতি নেটফ্লিক্স আয়োজিত লন্ডনে বিকেলের বিশেষ চা-আড্ডায় অংশ নেন কেট। যেখানে প্রথমবার সিনেমা পরিচালনায় নাম লেখানো থেকে শুরু করে এর নির্মাণ অভিজ্ঞতাও তুলে ধরেন।

ছোট পর্দার অভিনেতা কেট প্রথমবারের মতো পরিচালনায় অংশগ্রহণ করেন. Channel i News - চ্যানেল আই নিউজ
‘গুডবাই জুন’ ছবির একটি দৃশ্য

ক্রিসমাসের আনন্দ ও পারিবারিক বেদনার গল্প তুলে ধরে নির্মিত কেটের ‘গুডবাই জুন’। ছবিতে নাম ভূমিকায় আছেন হেলেন মিরেন। টার্মিনাল ক্যানসারে আক্রান্ত হওয়ার পর তাঁর চার সন্তান—উইন্সলেট, অ্যান্ড্রিয়া রাইজবরো, টনি কোলেট ও জনি ফ্লিন হাসপাতালে জড়ো হয়, এবং সেখান থেকেই শুরু হয় পুরোনো দ্বন্দ্ব ও আবেগের সংঘাত।

Banglabid

অভিনয়ে আরও আছেন টিমোথি স্পল, স্টিফেন মার্চেন্ট ও ফিসায়ো আকিনাডে। সিনেমাটি আগামি ১২ ডিসেম্বর প্রেক্ষাগৃহে এবং ২৪ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে।

উইন্সলেট জানান, সময়সল্পতায় ৩৫ দিনে শুটিং করায় তাঁকে “ভীষণ প্রস্তুত” থাকতে হয়েছিল। শিশু শিল্পীদের পরিচালনার অভিজ্ঞতাকে তিনি মাতৃত্বের স্বাভাবিক সম্প্রসারণ হিসেবে দেখেছেন।

প্রথমে পরিকল্পনা ছিল ছবিটি নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে যাওয়া এবং অন্য কাউকে দিয়ে পরিচালনা করানো। কিন্তু উইন্সলেট নিজের হাত থেকে প্রজেক্টটি ছাড়তে চাননি।

দুটি নারী গাড়ির ভিতরে বসে, এক নারী চালাচ্ছে, অন্য নারী মোবাইল দেখছে. Channel i News - চ্যানেল আই নিউজ
‘গুডবাই জুন’ ছবির একটি দৃশ্য
Reneta

উইন্সলেট কথা প্রসঙ্গে বলছিলেন, কীভাবে তিনি একদল অসাধারণ অভিনয়শিল্পীকে এক ফিল্মে যুক্ত করলেন। “তারা দারুণ মানুষ। আমাকে এমন অভিনেতাদেরই বাছাই করতে হয়েছিল, যারা এই চরিত্রগুলোর জন্য একেবারে উপযুক্ত, এবং একই সঙ্গে খুবই ভদ্র ও সুন্দর মানুষ। ব্যক্তিগতভাবে না চিনলেও তাদের সুনাম সম্পর্কে জানতাম, কারও সাথে কাজ করা কঠিন হলে সে কথা চারদিকে ছড়িয়ে পড়ে,” বলেন উইন্সলেট।

ছেলে জোর সৃজনশীলতা নিয়ে গর্বিত উইন্সলেট বলেন, তিনি শুধু চাইছিলেন,“সে যেন শিখতে পারে এবং অসাধারণ সব অভিনেতার সঙ্গে কাজের অভিজ্ঞতা অর্জন করতে পারে।” হলিউড রিপোর্টার

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়কেট উইন্সলেটগুডবাই জুনলিড বিনোদনসিনেমাহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

বিনিয়োগে আগ্রহী বিদেশি উদ্যোক্তাদের সহযোগিতায় প্রস্তুত সরকার: প্রধানমন্ত্রী

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বয়সের ছাপ কমাতে ত্বকের যত্নে যেসব অভ্যাস জরুরি

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘তিন কুল’ কেন পড়বেন, হাদিসে রয়েছে যে ফজিলত

আগস্ট ১১, ২০২৬
ছবি: ) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান (সংগৃহীত) ।

‘র’ প্রধানের সফর নিয়ে বার্তা, সাকিবকে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’ বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান ভিসা’র শীর্ষ কর্মকর্তার সাক্ষাৎ

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT