চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরিচালকের জাতীয় পুরস্কার চুরি নিয়ে অবাক কাণ্ড!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২১ অপরাহ্ণ ১৪, ফেব্রুয়ারি ২০২৪
বিনোদন
A A
অভিনেতা ও পরিচালকের মধ্যে কথোপকথন, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

চুরি হয়ে গিয়েছিল পরিচালকের জাতীয় পুরস্কার। কিন্তু সেই পুরস্কারই ফিরিয়ে দিল চোরেরা! শুধু তাই নয়, চিঠি লিখে চাইলো ক্ষমাও। এমনই অদ্ভুত ঘটনার সাক্ষী থাকল তামিলনাড়ুবাসী।

তামিলনাড়ুর মাদুরাই জেলায় তামিল সিনেমার পরিচালক এম মণিকন্দনের বাড়িতে ঘটেছে এই ঘটনা। জানা গেছে, শুটিংয়ের কাজে গত দু’মাস ধরে উসিলামপট্টিতে রয়েছেন পরিচালক মণিকন্দন। সঙ্গে রয়েছেন পরিচালকের পরিবারের সদস্যরাও। ঠিক তখনই মাদুরাইতে তার উসিলামপট্টির বাড়িতে চুরির ঘটনাটি ঘটে।

ধারণা করা হচ্ছে, ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে চুরি যাওয়ার ঘটনাটি ঘটে। যা জানতে পেরে ক্ষাণিকটা অবাকই হয়েছিলেন তিনি। অতঃপর ৮ ফেব্রুয়ারি মণিকন্দন বাড়ি ফিরে দেখেন, উসিলামপট্টিতে তার বাড়ির দরজা ভেঙে কেউ বা কারা ভিতরে ঢুকে চুরি করেছে। এসময় জাতীয় পুরস্কারের দু’টি রুপোর পদক সহ সোনার গয়না, নগদ এক লাখ টাকা এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র চুরি গিয়েছিল। যার প্রেক্ষিতে থানায় অভিযোগও দায়ের করেছিলেন ‘কাদাইসি বিভাসায়ি’ এবং ‘কাকা মুত্তাই’ পরিচালক মণিকন্দন।

Banglabid

এরপরই অবাক করে দেওয়ার মতো ঘটনা ঘটে। কিছু দিন পরেই, চোরেরা বুঝতে পারে তারা জাতীয় পুরস্কারের মেডেল চুরি করেছে। ক্ষমা চেয়ে চিঠি লিখে একটি পলিথিন ব্যাগে করে ওই মেডেল দুটি ফেরত দিয়ে যায়।

চিঠি সহ পুরস্কার বাড়ি বাইরে একটি পলিথিন ব্যাগে করে ঝুলিয়ে রেখে যান ওই চোরেরা। চিঠিতে লেখা ছিল, ‘স্যার, আমাদের ক্ষমা করবেন। আপনার কঠিন পরিশ্রমের ফসল আপনাকে দিয়ে গেলাম’।

জাতীয় পুরস্কার ফেরত দিলেও সোনার গয়না, নগদ টাকা এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র এখনও পাওয়া যায়নি। ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।- ইন্ডিয়ান এক্সপ্রেস

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এম মণিকন্দনতামিলনাড়ুপরিচালক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভালোবাসা দিবসে অপূর্ণ রুবেলের তিন নাটক

পরবর্তী

পাঁচ বছর পর ওয়ানডের শীর্ষ হারালেন সাকিব

পরবর্তী
সাকিব আল হাসান ক্রিকেট খেলছেন, পাঁচ বছর পর ওয়ানডে শীর্ষ হারালেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পাঁচ বছর পর ওয়ানডের শীর্ষ হারালেন সাকিব

অটোরিকশা হত্যাকাণ্ডের সন্দেহভাজন আসামি গ্রেফতার, পুলিশ escort. Channel i News - চ্যানেল আই নিউজ

অটোরিকশা চালক হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT