ডিজিএফআই ও আনসার-ভিডিপিতে নতুন মহাপরিচালক নিয়োগ

ডিএফআই ও আনসার-ভিডিপির নতুন মহাপরিচালক নিয়োগের আনুষ্ঠানিক ছবি, যেখানে তাদের সঙ্গে কর্মকর্তারা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই)-এর মহাপরিচালক হলেন মেজর জেনারেল মো. ফয়জুর রহমান।
সোমবার (১২ আগস্ট) এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর জানায়, মেজর জেনারেল মো. ফয়জুর রহমানকে ডিজিএফআই এর মহাপরিচালক, মেজর জেনারেল মো. নাসিম পারভেজকে কমান্ড্যান্ট এমআইএসটি এবং মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদকে আনসার ও ভিডিপির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে ৬ আগস্ট সেনাবাহিনীর কিছু শীর্ষস্থানীয় পদে রদবদল করা হয়েছিল।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






