বাংলাদেশ

বিজিবি প্রধান হলেন মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী

বিজিবি প্রধানের ছবি, মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজিবি প্রধান মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী এর ছবি, বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী. Channel i News – চ্যানেল আই নিউজ

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। তিনি বর্তমান ডিজি মেজর জেনারেল এ. কে. এম. নাজমুল হাসানের স্থলাভিষিক্ত হবেন।

মঙ্গলবার ৩০ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক হিসেবে প্রেষণে পদায়ন করা হলো। এই সেনা কর্মকর্তা চাকরি সশস্ত্র বাহিনী বিভাগ থেকে জননিরাপত্তা বিভাগে ন্যস্ত করা হয়েছে। এছাড়া বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল এ. কে. এম. নাজমুল হাসানকে নিজ বাহিনীতে ফেরত নেওয়া হয়েছে।

গতবছরের জানুয়ারি মাসে নাজমুল হাসান বিজিবি প্রধানের দায়িত্ব পান।

বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগে নতুন সদস্যের নিয়োগের আদেশ।. Channel i News - চ্যানেল আই নিউজ

 

বিষয়:বিজিবি বিজিবি প্রধান মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…