চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যতদিন প্রয়োজন, বন্যার্তদের পাশে থাকবেন ডিপজল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৩ অপরাহ্ণ ২৪, আগস্ট ২০২৪
বিনোদন
A A
বন্যার্তদের জন্য খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণ করছে ডিপজল. Channel i News - চ্যানেল আই নিউজ

বানভাসিদের জন্য এগিয়ে আসছেন সমাজের সব শ্রেণির মানুষ। পিছিয়ে নেই দেশের তারকারাও। কেউ সশরীরে বন্যার্তদের সহায়তা করছেন, আবার কেউ অর্থ কিংবা ত্রাণ সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন। তেমনি একজন দেশের প্রভাবশালী অভিনেতা, প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল।

জানা গেছে, চলমান বন্যা পরিস্থিতির শুরু থেকেই সহায়তার হাত বাড়িয়েছেন ডিপজল। বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে কুমিল্লা ও ফেনীতে ট্রাকে করে তার টিম ত্রাণ বিতরণ করেছে। নৌকায় করে দুর্গম এলাকায় ত্রাণ বিতরণ করেছেন। তার কিছু ভিডিও চিত্রও প্রকাশ করেছেন ডিপজল।

ত্রাণের মধ্যে রয়েছে, চিড়া, গুড়, বিশুদ্ধ পানি, বিস্কুট, স্যালাইন, লাইটার, মোমবাতি, লুঙ্গি, শাড়িসহ প্রয়োজনীয় পণ্য। ডিপজল এও জানিয়েছেন, যতদিন প্রয়োজন, ততদিন বন্যার্তদের পাশে থাকবেন তিনি।

জনহিতকর কাজে বরাবরই ডিপজলকে সরব ভূমিকায় দেখা যায়। ২০২২ সালেও সিলেটের সুনামগঞ্জে ভয়াবহ বন্যার সময় দশ ট্রাক পণ্য দুর্গত এলাকায় পাঠিয়েছিলেন ডিপজল।

চলচ্চিত্রে বেকার শিল্পী ও কলাকুশলীদের নানাভাবে সহযোগিতার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগেও তিনি মানুষের সহায়তায় কাজ করেন। প্রতি বছর বিশ্ব ইজতেমার সময় সময় তিনি বহু বাস বিনাভাড়ায় মুসল্লিদের যাতায়াতের ব্যবস্থা করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়অভিনেতাডিপজলনায়কবন্যালিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

সুড়ঙ্গ–দাগি’র পর বড়পর্দায় আবারও নিশো-তমা জুটি

আগস্ট ২, ২০২৬

শ্রীলঙ্কা সিরিজে নেই বুমরাহ, ঝুঁকি নিতে চায় না বিসিসিআই

আগস্ট ২, ২০২৬

হেলাল খান আহ্বায়ক, শিবা সানু সদস্য সচিব, মুখপাত্র জয় চৌধুরী

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

উত্তরখানে পরিচ্ছন্নতা কার্যক্রম ঘিরে সংঘর্ষে আহত ১৫

আগস্ট ২, ২০২৬
বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ইউএইতে বেনজীরের জামিন বাতিলে আইনি লড়াইয়ে সরকার, ল ফার্ম নিয়োগ

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT