দিনাজপুরে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। হিমেল হাওয়ায় হাঁড় কাঁপানো কনকনে ঠাণ্ডা আর ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন।
আজ (২১ জানুয়ারি) মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের গতি ঘণ্টায় ৫ কিলোমিটার।
শীতের তীব্রতায় কাবু হয়ে পড়েছে হতদরিদ্র-ছিন্নমূল ও খেটে খাওয়া সাধারণ মানুষ। জেলা প্রশাসন, সেনাবাহিনীসহ কিছু বেসরকারি প্রতিষ্ঠান কিছু শীতবস্ত্র বিতরণ করলেও তা অপ্রতুল বলে অভিযোগ শীতার্ত মানুষের।
অন্যদিকে, ঘন কুয়াশার কারণে আলু ও বোরো বীজতলাসহ রবি ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন কৃষকরা।








