বিনোদন

অমিতাভের পায়ে দিলজিতের প্রণাম!

অমিতাভের পায়ে দিলজিতের প্রণাম, দুই তারকার শুভেচ্ছা বিনিময়।. Channel i News - চ্যানেল আই নিউজ

অমিতাভ বচ্চন ও দিলজিতের মধ্যে আন্তরিক শুভেচ্ছা বিনিময়, অনুষ্ঠানস্থলে উপস্থিত দর্শকদের উপস্থিতি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অভিনেতা অমিতাভ বচ্চনের হোস্ট করা গেম শো কৌন বনেগা ক্রোড়পতি (কেবিসি) ১৭-তে হাজির হবেন জনপ্রিয় পাঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জ। ইনস্টাগ্রামে দিলজিতের টিম একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে দিলজিৎ কেবিসি-র সেটে তার গান ‘ম্যায় হুঁ পাঞ্জাব’ গাইছেন।

কেবিসি হোস্ট অমিতাভ বচ্চন দর্শকদের ‘পাঞ্জাব দা পুত্তর (পাঞ্জাবের ছেলে)’ হিসাবে পরিচয় করিয়ে দিয়েছেন দিলজিতকে।

অমিতাভ বলেন, ‘পাঞ্জাব দে পুত্তর দিলজিৎ দোসাঞ্জকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই।’ এরপর দিলজিৎ অমিতাভের পা ছুঁয়ে প্রণাম করলে, তাকে জড়িয়ে ধরে অভিবাদন জানান বিগ বি।

দিলজিতের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে ভিডিওটি শেয়ার করে নেওয়া হয়েছে। ক্যাপশনে লেখা, ‘দেবিও অর সজ্জনও, দেখুন কে এসেছে @দিলজিৎ_দোসাঞ্জ-এর সঙ্গে কেবিসিতে’। এক ভক্ত মন্তব্য করেছেন, ‘পাঞ্জাবের শের।’ আরেকটি মন্তব্যে লেখা, ‘দ্য ওয়ান অ্যান্ড অনলি সুপার হিরো’।

সম্প্রতি দিলজিত টুইটারে তার এক ভক্তের সঙ্গে কেবিসির অভিজ্ঞতা ভাগ করে নেন। এক্সে যখন তাকে একজন জিজ্ঞাসা করে, ‘কেবিসির অভিজ্ঞতা কেমন ছিল?’ জবাবে তিনি লেখেন, ‘এটা পাঞ্জাবের বন্যার জন্য (হাত জোড় করা ইমোজি)।’

বর্তমানে একাধিক কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন দিলজিৎ। বেশ কিছু মিউজিক ভিডিওর পাশাপাশি সিনেমাতে অভিনয়ও করছেন তিনি। তাকে সানি দেওল এবং বরুণ ধাওয়ানের সঙ্গে ‘বর্ডার ২’ এও দেখা যাবে।

এছাড়াও গায়ক তার মিউজিক সফরের জন্য বিভিন্ন দেশ ভ্রমণ করছেন। কুয়ালালামপুর ও হংকংয়ে পারফর্ম করার পর দিলজিৎ সিডনি, ব্রিসবেন, মেলবোর্ন, অ্যাডিলেড, পার্থ ও অকল্যান্ডে কনসার্ট করবেন। তার শেষ শো ৭ ডিসেম্বর ব্যাংককে অনুষ্ঠিত হবে।- ইন্ডিয়ান এক্সপ্রেস

বিষয়:অমিতাভ বচ্চন জনপ্রিয় পাঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…