চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দীঘির বিয়ে দেখার অনুমতি পেল সব বয়সী দর্শক!

বড় পর্দায় সব বয়সী দর্শকদের দেখার অনুমতি পেয়েছে চলচ্চিত্র ‘৩৬-২৪-৩৬’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৩ অপরাহ্ণ ৩১, অক্টোবর ২০২৪
বিনোদন
A A
বাংলাদেশি অভিনেত্রী ও অভিনেতাদের হাস্যোজ্জ্বল ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেক্ষাগৃহে বসতে যাচ্ছে বছরের সবচেয়ে বড় বিয়ের আয়োজন। হালের আলোচিত অভিনেত্রী দীঘির বিয়ে বলে কথা! সব ধরনের প্রস্তুতি ছিল আগে থেকেই। বিয়ের আয়োজনটি প্রেক্ষাগৃহে হবে, এজন্য প্রয়োজন ছিল অনুমতির। এবার পাওয়া গেল সেটিও! এর ফলে আয়োজনে আর কোনো বাধা রইল না!

অভিনেত্রী দীঘির এই বিয়ে হবে প্রেক্ষাগৃহের বড় পর্দায় অর্থাৎ সিনেমায়। যার নাম ‘৩৬–২৪–৩৬’। ৩০ অক্টোবর বিকেলে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে অনুমতিপত্র পেয়েছে সিনেমাটি। কোনো দৃশ্য কাটা ছাড়াই সার্টিফিকেশন বোর্ডের ‘ইউ’ (ইউনিভার্সাল) গ্রেড পেয়েছে ‘৩৬–২৪–৩৬’। অর্থাৎ সিনেমাটি সব বয়সী দর্শকরা দেখতে পাবেন।

দীপিকা ও রাহুলের বিবাহের আনন্দময় মুহূর্তের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ প্রচলিত আছে, ‘হাজার কথা না হলে নাকি বিয়ে হয় না’। পর্দার বিয়ে হলেও দীঘির ক্ষেত্রে এর ব্যতিক্রম হচ্ছেনা। বড় পর্দায় বধূ বেশে কবে আসছেন দীঘি? তা নিয়ে চলছে নানা পর্যায়ের কথা–বার্তা। অর্থাৎ সিনেমাটি কবে মুক্তি পাবে তা এখনও জানাতে নারাজ এর প্রযোজক ও দেশি ওটিটি প্ল্যাটফর্ম চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি। তিনি জানান, চলচ্চিত্র সার্টিফিকেট হাতে পেয়েছেন তিনি। শিগগির মুক্তির তারিখ ঘোষণা করা হবে।

রেজাউর রহমান, কারিনা কায়সার ও মোনতাসির মান্নানের রচনায় এবং রেজাউর রহমানের পরিচালনায় সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন প্রার্থনা ফারদীন দীঘি, সৈয়দ জামান শাওন, কারিনা কায়সার।

এদিকে সিনেমার মুক্তির তারিখ চূড়ান্ত না হলেও ইউ গ্রেডের সার্টিফিকেট হাতে পেয়ে উচ্ছ্বসিত এর শিল্পী–কলাকুশলীরা। এ সিনেমায় প্রিয়ন্তী চরিত্রে অভিনয় করেছেন দীঘি। সিনেমার অধিকাংশ সময় বিয়ের সাজ ও আমেজে দেখা যাবে দীঘিকে।

দীঘি বলেন, ‘সবকিছু মিলিয়ে আমি খুব খুশি, খুব ভালো লাগছে। এমন চরিত্র আগে করা হয়নি, এমন রম–কম ঘরানার কাজও আগে করিনি। যে আয়োজনে কাজটি করেছি, তাতে সিনেমাটি নিয়ে আমার প্রত্যাশা অনেক। তাই ভালোলাগার পাশাপাশি একটু ভয়ও লাগছে।’

Reneta

এ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষিক্ত হচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের পরিচিত মুখ কারিনা কায়সার। সায়রা চরিত্রে অভিনয় করেছেন তিনি। যিনি একজন মেধাবী ও সফল ওয়েডিং প্ল্যানার। নতুন বরের ভূমিকায় দেখা যাবে সৈয়দ শাওনকে, তার চরিত্রের নাম তাহসির। এই তিনের মধ্যেকার ঘটনা নিয়েই গড়ে উঠেছে সিনেমার কাহিনী।

বৈবাহিক অনুষ্ঠানে অতিথিদের হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ শুধু অভিনেত্রী কারিনা কায়সারই নন, বড় পর্দায় অভিষিক্ত হতে যাচ্ছেন রেজাউর রহমান, তবে পরিচালক হিসেবে। তিনি বলেন, ‘আমি খুবই এক্সাইটেড। সিনেমা হলে এমন জনরার সিনেমা শেষ কবে এসেছে, আমার মনে নেই। রম–কম, ফিল গুড ঘরানার সিনেমা আমার খুব পছন্দের এবং সেই ধরনের একটা সিনেমাই আমার প্রথম সিনেমা হিসেবে মুক্তির অনুমতি পেয়েছে, এটা নিয়ে আমি খুব খুশি।’

সিনেমায় আরও অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, মিলি বাশার, মানস বন্দ্যোপাধ্যায়, শহীদুল আলম সাচ্চু, রোজী সিদ্দিকী, শামীমা নাজনীন, আবু হুরায়রা তানভীরসহ অনেকে। এর আগে মিনিস্ট্রি অফ লাভ প্রজেক্টের আওতায় নির্মিত হয়েছে ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’, ’মনোগামী’, ’কাছের মানুষ দূরে থুইয়া’ এবং ’ফরগেট মি নট’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চরকিচলচ্চিত্র সেন্সরদীঘিবড় পর্দাবড়পর্দালিড বিনোদনসার্টিফিকেশন বোর্ডসিনেমাসেন্সর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: বরিশালে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের শ্রদ্ধা নিবেদন (সংগৃহীত)।

জুলাই অভ্যুত্থানে অর্জিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে: তথ্যমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

জাপানের পথ অনুসরণ করে স্টেম শিক্ষায় এগোতে চায় বাংলাদেশ: ববি হাজ্জাজ

আগস্ট ৫, ২০২৬

দলবদল আলোচনার মাঝে রিয়ালের অনুশীলনে ভিনিসিয়াস, যা বললেন

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

এই গরমে খান ৩ স্মুদি, মিলবে প্রশান্তি ও পুষ্টি

আগস্ট ৫, ২০২৬

রাজধানীতে একাধিক কর্মসূচি, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ ডিএমপির

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT