বিনোদন

মায়ের মৃত্যুবার্ষিকীতে দীঘির আবেগী বার্তা

'পৃথিবীতে কোনো শক্তি নেই যা তোমার অভাব মেটাবে'

মা ও মেয়ে একসঙ্গে ও এক আলাদা পোশাকে।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম ছবিতে মা ও মেয়ে একসঙ্গে হাসিমুখে, দ্বিতীয় ছবিতে এক নারী সুন্দর পোশাকে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পুরো নাম প্রার্থনা ফারদিন হলেও সবাই তাকে দীঘি নামেই বেশি চেনেন। সেই ছোট্ট দীঘি আর ছোট্ট নেই। এখন সে বিশ্ববিদ্যালয়ে পড়ছে, সিনেমার নায়িকা হয়েছে।

নায়িকা হওয়ার আগেই তিনি শিশুশিল্পী হিসেবে দেখা দিয়েছেন ৩০টিরও বেশি সিনেমায়। কাবুলিওয়ালা, এক টাকার বৌ ও চাচ্চু আমার চাচ্চু- এই তিন সিনেমা তাকে এনে দিয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

দীঘির বাবা সুব্রত চলচ্চিত্র অভিনেতা এবং মা দোয়েল ছিলেন বড়পর্দার নায়িকা। তাদের পথ ধরেই সিনেমায় পথ চলছেন দীঘি। তবে আজ দীঘির মন খারাপ। ২৯ ডিসেম্বর তার মায়ের মৃত্যুবার্ষিকী। ১৪ বছর আগের এই দিনে পৃথিবীর মায়া ত্যাগ করে যান দীঘির মা দোয়েল।

২০১১ সালে মারা যান তিনি। মায়ের মৃত্যুবার্ষিকীতে স্মৃতিকাতর হয়ে পড়েছেন দীঘি। আবেগী হয়েছে ফেসবুকে মায়ের সঙ্গে ছোটবেলার একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, মাম্মি আজ তোমার ১৪তম মৃত্যুবার্ষিকী। কি যে অদ্ভুত লাগে দেখতে দেখতে ১৪ বছর হয়ে গেলো।

দীঘি আরও লেখেন, তোমাকে ছাড়া কিছুই বুঝে উঠতে পারি না। পুরোটা বছর অনেক শক্ত থাকলেও আজকের দিনটা আসলে আমি একদম ভেঙে পড়ি। যতো বড় হচ্ছি ততো আক্ষেপ হচ্ছে কেনো তুমি চলে গেলে। অনেক ভালবাসি তোমাকে মাম্মি। এই পৃথিবীতে কোনো শক্তি নেই যা তোমার অভাব মেটাবে। সবার কাছে আমার মায়ের জন্য দোয়া চাই। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা।

১৯৮২ সালে চাষী নজরুল ইসলামের ‘চন্দ্রনাথ’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় পা রাখেন দীঘির মা দোয়েল। তার অভিনীত সর্বশেষ সিনেমা কাজী হায়াতের ‘কাবুলিওয়ালা’।

বিষয়:দীঘি মৃত্যুবার্ষিকী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…