ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ভৈষামুড়া এলাকায় দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে অন্তত ৪ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন।
সোমবার (৮ জুন) দুপুর ১২টার পরে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পরপরই পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন উদ্ধার কাজ শুরু করে। এখনও পর্যন্ত উদ্ধার কাজ চলমান রয়েছে।
হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিহত ও আহতদের পরিচয় এখনও জানা যায়নি।







