বাংলাদেশ

প্রথম আলোর ঘটনায় মন্ত্রীদের ভিন্ন ভিন্ন বক্তব্য

প্রথম আলোর ঘটনায় মন্ত্রীদের ভিন্ন ভিন্ন বক্তব্যের পরিপ্রেক্ষিতে সংবাদ সম্মেলন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

প্রথম আলোর সাভার প্রতিনিধি শামসুজ্জামান শামসকে বাসা থেকে তুলে নেওয়া, পরে ছেড়ে দিয়ে আবার ধরা এবং মামলা করে কারাগারে পাঠানোর বিষয়ে দু’রকম বক্তব্য দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী। সচিবালয়ে প্রশ্নের উত্তরে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, মঙ্গলবার মাঝ রাতে মামলা হওয়ার পর তাকে সাভারের বাসা থেকে আটক করা হয়। প্রায় একই সময় স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, একাত্তর টিভির রিপোর্টের ভিত্তিতে সিআইডি তাকে জিজ্ঞাসাবাদের জন্য বাসা থেকে তুলে আনে, পরে ছেড়ে দেয় এবং মামলার ভিত্তিতে আবার আটক করে।

বিষয়:তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রথম আলো শামসুজ্জামান শামস স্বরাষ্ট্র মন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…