চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাত পোহালেই দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৯ অপরাহ্ণ ১৯, জানুয়ারি ২০২৪
বিনোদন
A A
চলচ্চিত্র উৎসবের অতিথি ও দর্শকদের ছবি, বাংলাদেশে বড় চলচ্চিত্র ইভেন্টের অংশ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাত পোহালেই শুরু হচ্ছে দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। শনিবার (২০ জানুয়ারি) বিকেলে হবে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন। যেখানে উপস্থিত থাকবেন দেশ-বিদেশের খ্যাতিমান মানুষেরা। এমনটাই জানিয়েছেন উৎসব আয়োজকরা।

চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী আয়োজন নিয়ে উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল জানিয়েছেন, শনিবার বিকেল ৪টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বিশেষ অতিথি থাকবেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং উপমহাদেশের প্রখ্যাত অভিনেত্রী শর্মিলা ঠাকুর। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন উৎসবের প্রধান পৃষ্ঠপোষক শাহরিয়ার আলম এমপি।

২০ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি, এই ৯ দিনে জাতীয় জাদুঘর, শিল্পকলা একাডেমি অলিয়স ফ্রঁসেস এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাডেমি মিলনায়তনে ১০টি ভিন্ন ভিন্ন বিভাগে ৭৪টি দেশের মোট ২৫২টি সিনেমা দেখানো হবে।

এবারের উৎসব হবে তারকাবহুল! উদ্বোধনী দিন থেকে উৎসবের শেষ দিন পর্যন্ত ঢাকায় থাকছেন উপমহাদেশের কিংবদন্তী অভিনেত্রী শর্মিলা ঠাকুর। প্রথম দিনেই দর্শকের জন্য থাকছে জয়া আহসান অভিনীত ইরানি ছবি ‘ফেরেশতে’র বাংলাদেশ প্রিমিয়ার। যেখানে জয়া আহসান ছাড়াও এই ছবি সংশ্লিষ্টদের উপস্থিত থাকার কথা রয়েছে। ছবিটি এশিয়ান কম্পিটিশন বিভাগে নির্বাচিত হয়েছে।

‘ফেরেশতে’র পরেই জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে দেখানো হবে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত শ্যাম বেনেগালের ছবি ‘মুজিব: একটি জাতির রূপকার’। উদ্বোধনী দিনে উৎসবের দর্শকদের সাথে ছবিটি দেখতে উপস্থিত থাকার কথা পর্দার মুজিব আরিফিন শুভ সহ সংশ্লিষ্ট অনেকেই।

এছাড়াও উৎসবে যোগ দেয়ার কথা রয়েছে ইরানের বিখ্যাত নির্মাতা মাজিদ মাজিদি। ২৬ জানুয়ারি তিনি বাংলাদেশে আসছেন। ২৭ জানুয়ারি তিনি অংশ নিবেন উৎসব আয়োজিত একটি মাস্টার ক্লাসে। দুই ঘণ্টার বেশী সময়ের সেই মাস্টারক্লাসে অংশ নিতে আগ্রহীদের করতে হবে আলাদা করে রেজিস্ট্রেশন।

Reneta

একইভাবে থাকছে ভারতীয় জনপ্রিয় সংগীতশিল্পী, অভিনেতা ও নির্মাতা অঞ্জন দত্তের মাস্টারক্লাস। যদিও এই উৎসবে থাকছে অঞ্জনের নতুন সিনেমা ‘চালচিত্র এখন’। সিনেমাটি এশিয়ান প্রতিযোগিতা বিভাগে স্থান করে নিয়েছে। এছাড়াও ২৭ জানুয়ারি সন্ধ্যায় থাকছে অঞ্জনের মিউজিক্যাল নাইট! এই ইভেন্টে অংশ নিতে হলেও আগ্রহীদের করতে হবে রেজিস্ট্রেশন।

মাজিদ মাজিদি ও অঞ্জনের মাস্টারক্লাস দুটি ছাড়াও আরো একটি সেশনে কথা বলবেন চীনের সাংহাই ফিল্ম এসোসিয়েশনের ডেপুটি চেয়ার শি চুয়ান। ২৭ জানুয়ারি সকালে হবে তার সেশন।

এছাড়া ভারতীয় সিনেমা ‘বিজয়ার পরে’ নিয়ে দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবে আসতে পারেন স্বস্তিকা মূখার্জী। অভিজিৎ শ্রীদাসের এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন স্বস্তিকা।

বরাবরের মতো এবারও ভারত, চীন, ইরান সহ আরো বিভিন্ন দেশ থেকে এই চলচ্চিত্র অংশ নিতে আসছেন নবীন, প্রবীন নির্মাতা ও অভিনয়শিল্পীরা। শুধু বিদেশি শিল্পীরাই নয়, এবার অন্য যে কোনোবারের চেয়ে দেশী শিল্পীদেরও অংশ্রগ্রহণ বেশী থাকবে বলেও আশা করছেন উৎসব কর্তৃপক্ষ।

কেননা, বাংলাদেশ প্যানারোমায় এ বছর থাকছে মোট ১২টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এরমধ্যে ‘মুজিব’ ছাড়াও রয়েছে বাড়ির নাম শাহানা, নোনা পানি, মনলোক, মুন্তাসির, আজব ছেলে, ইতি চিত্রা, জাস্ট অ্যা জোক ডার্লিং,লীলাবতি নাগ, মেঘের কপাট, সাবিত্রী এবং ইছামতি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আজব ছেলেইতি চিত্রাউদ্বোধনজয়াজাস্ট অ্যা জোক ডার্লিংঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবনোনা পানিফেরেশতেবাড়ির নাম শাহানাবাংলাদেশমনলোকমাজিদ মাজিদিমুজিবমুজিব: একটি জাতির রূপকারমুন্তাসিরমেঘের কপাটলিড বিনোদনলীলাবতি নাগশর্মিলা ঠাকুরসাবিত্রীসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্ধারিত সময়েই আশুলিয়া এক্সপ্রেসওয়ের কাজ শেষ করার নির্দেশ

আগস্ট ৮, ২০২৬

আরামকো ট্রেডিং সিঙ্গাপুর থেকে এলএনজি কিনছে সরকার

আগস্ট ৮, ২০২৬

এতটাই ছন্নছাড়া ব্যাটিং, শান্ত-মিরাজদের যেন এক পালিয়ে বাঁচা পরাজয়

আগস্ট ৮, ২০২৬

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

আগস্ট ৮, ২০২৬

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT