মারা গেছেন সাবেক ফুটবলার হীরক

প্রয়াত সাবেক ফুটবলার হীরকের ছবি, তিনি হাস্যোজ্জ্বল ও শান্ত মুখে দাঁড়িয়ে আছেন, পটভূমিতে উৎসবের সাজসজ্জা দেখা যাচ্ছে. Channel i News – চ্যানেল আই নিউজ
বয়সভিত্তিক জাতীয় দলে খেলা সাবেক ফুটবলার হীরক জোয়ার্দ্দার মারা গেছেন। সোমবার ভোর চারটায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
মৃত্যুকালে হীরকের বয়স হয়েছিল ৪২ বছর। তার বাড়ি কুষ্টিয়ার মিরপুরে। বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ এবং অনূর্ধ্ব-২০ দলে খেলা এ ফুটবলার দুই কন্যা সন্তানের জনক। তিনি উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক ও মিরপুর প্রেসক্লাবের সাবেক ক্রীড়া সম্পাদক ছিলেন।
৪২ বর্ষী হীরকের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। শোকবার্তায় ফেডারেশনের সভাপতি কাজী সালাহউদ্দিন এবং সিনিয়র সহ-সভাপতিসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্য তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।






