রাজনীতি

ঐকমত্য কমিশনের সঙ্গে দলগুলোর সংলাপ শুরু আজ

বাংলাদেশ জাতীয় নির্বাচন কমিশনের লোগো, সবুজ ও লাল রঙে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ জাতীয় নির্বাচন কমিশনের অফিসিয়াল লোগো, সবুজ বৃত্তের মধ্যে লাল ব্যাকগ্রাউন্ডে নির্বাচন কমিশনের প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ শুরু হবে আজ। সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে আলোচনায় বসবেন দলগুলো।

জনসংযোগ কর্মকর্তা এস এম ফজলুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেল ৩টায় জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে প্রথম পর্যায়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গে আলোচনার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য দলগুলোর সঙ্গেও আলোচনার সময়সূচি ঘোষণা করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য গঠনের উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়েছে। গত ১৫ ফেব্রুয়ারি কমিশনের কার্যক্রম শুরু হয়।

বিষয়:ঐকমত্য কমিশন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…