ফুটবল

বিশ্বকাপে অনিশ্চিত ডি মারিয়া

বিশ্বকাপে ডি মারিয়া আহত, মাঠে শোকে ভেঙে পড়া ফুটবলার. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে অনিশ্চিত ডি মারিয়া, মাঠে পড়ে থাকা ফুটবলার আহত অবস্থায়।. Channel i News – চ্যানেল আই নিউজ

পিএসজি থেকে এবারের গ্রীষ্ম মৌসুমে জুভেন্টাসে যোগ দেয়া অ্যাঞ্জেল ডি মারিয়ার সিরি আ অভিষেকটা হয়েছিল স্মরণীয়। সাসুওলোর বিপক্ষে ৩-০ গোলে জেতা ম্যাচে আর্জেন্টাইন মিডফিল্ডারের গোলেই লিড পেয়েছিল তুরিনের বুড়িরা।

গত সোমবার রাতে হওয়া সেই ম্যাচের ৬৬ মিনিটে চোটে পড়ে মাঠ ছাড়তে বাধ্য হন ডি মারিয়া। অ্যাডাক্টরের চোটে পড়ায় ৩৪ বর্ষী ফুটবলারের বিশ্বকাপে খেলাই অনিশ্চিত হয়ে পড়েছে। একইসঙ্গে তার চোট ইতালীয় ফুটবলে তার মানিয়ে নেয়াকে বাধাগ্রস্ত করার শঙ্কায় ফেলেছে।

ডি মারিয়ার ইনজুরি প্রসঙ্গে জুভেন্টাস কোচ মার্সিমিলিয়ানো অ্যালেগ্রি বলেছেন, এক সপ্তাহ আগেও তার এই অ্যাডাক্টর সমস্যা ছিল। আমরা যখন ৩-০ তে এগিয়ে ছিলাম, সম্ভবত আমার তাকে সরিয়ে নেয়া উচিৎ ছিল। তবে সে মাঠে উপভোগ করছিল।

গুরুত্বপূর্ণ বিষয় হল আমরা এমন একটি খেলায় জিতেছি যা আমরা সত্যিই জিততে চেয়েছিলাম। জেতা কোনোভাবেই সহজ ছিল না।

ইনজুরি কোন অবস্থায় রয়েছে, সেটি জানতে ১০ দিন পর আবারও ডি মারিয়ার স্বাস্থ্য পরীক্ষা করানো হবে। সাম্পদোরিয়া ও রোমার বিপক্ষে তার যে খেলা হচ্ছে না, সেটি পুরোপুরি নিশ্চিত।

ইনজুরি থেকে দ্রুত সেরে উঠলে ৩১ আগস্ট স্পেজিয়ার বিপক্ষে তিনি মাঠে ফিরতে পারেন বলে আশা করা হচ্ছে। তবে চোটের অবস্থা গুরুতর হলে ডি মারিয়া কবে খেলায় ফিরবেন, তা এখনই বলা যাচ্ছে না।

কাতার বিশ্বকাপের আগে আলবিসেলেস্তেদের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের ইনজুরি কোচ লিওনেল স্কালোনির জন্য উদ্বেগের বিষয় হবে। কারণ স্কোয়াডের একজন অভিজ্ঞ খেলোয়াড় না থাকাটা দলের জন্য বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।

অক্টোবরের শুরুতে বিশ্বকাপের জন্য আর্জেন্টিনা স্কোয়াড ঘোষণা করবেন স্কালোনি। পুরো ক্যারিয়ার জুড়ে পায়ের পেশীর সমস্যা নিয়ে লড়াই করা ডি মারিয়ার নাম স্কোয়াডে না রাখতে পারাটা আর্জেন্টাইন কোচের জন্য হবে হতাশাজনক।

বিষয়:অ্যালেগ্রি আর্জেন্টিনা কাতার বিশ্বকাপ-2022 জুভেন্টাস ডি মারিয়া সিরি আ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…