চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দূষণে দ্বিতীয় ঢাকার বাতাস, মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৬ অপরাহ্ন ১৬, জানুয়ারি ২০২৫
- সেমি লিড, পরিবেশ
A A

অস্বাস্থ্যকর বাতাস নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থানে আছে জনবহুল ঢাকা শহর। ভারতের কলকাতা, মুম্বাই ও পাকিস্তানের করাচি যথাক্রমে ২৪৩, ২২৩ ও ২১৫ একিউআই স্কোর নিয়ে তালিকার প্রথম, তৃতীয় ও চতুর্থ স্থান দখল করেছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টা ১৬ মিনিটে এই শহরের বায়ুমান সূচক (একিউআই) স্কোর ২৪০। গতকাল বুধবার ২৫৪ স্কোর নিয়ে সবাইকে টপকে গিয়েছিল ঢাকা। আজকের একিউআই সূচক অনুযায়ী ঢাকাকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ, বাতাস এতই দূষিত যে এতে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি রয়েছে।

যখন অতি ক্ষুদ্রকণা দূষণের একিউআই মান ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকে, তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে না থাকতে পরামর্শ দেওয়া হয়।

১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।একিউআই সূচক ৫টি দূষণের ওপর নির্ভরশীল। সেগুলো হলো- অতিক্ষুদ্র বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন।

ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণজনিত সমস্যায় জর্জরিত। এর বায়ুর গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে ওঠে এবং বর্ষাকালে উন্নত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, বায়ু দূষণের কারণে প্রতি বছর বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বের দূষিত শহরের তালিকাস্বাস্থ্য ঝুঁকি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শেখ হাসিনাকে ফেরত পাঠানো বিষয়ে নতুন করে যা জানাল ভারত

এপ্রিল ১৭, ২০২৬

ব্যাটিং ব্যর্থতায় ২৬ রানে হেরে সিরিজ শুরু বাংলাদেশের

এপ্রিল ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতির মধ্যে ‘হরমুজ প্রণালি’ খুলে দিল ইরান

এপ্রিল ১৭, ২০২৬

জাস টেকনোলজি-আরএফএল ইলেকট্রনিক্স’র চুক্তি স্বাক্ষর

এপ্রিল ১৭, ২০২৬
যুক্তরাষ্ট্রের ‘বেস্ট ফিউচার জেনারেশনস’ বিষয়ক বিশেষ দূত চার্লস জে. হার্ডার। ছবি: সংগৃহীত

শনিবার ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার

এপ্রিল ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT