বঙ্গবন্ধুসেতু মহাসড়কে ১৫ কিলোমিটার জুড়ে থেমে থেমে যানজট

বঙ্গবন্ধুসেতু মহাসড়কে ১৫ কিলোমিটার জুড়ে যানজট, ট্রাক ও ব্যক্তিগত গাড়ি আটকে আছে, যান চলাচল বন্ধ।. Channel i News – চ্যানেল আই নিউজ
অতিরিক্ত গাড়ির চাপ ও ছোটখাটো দুর্ঘটনার কারণে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধুসেতু মহাসড়কে ১৫ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে।
ভোর থেকে বঙ্গবন্ধুসেতু পূর্ব পার হয়ে এলেঙ্গা পর্যন্ত এই যানজটের সৃষ্টি হয়। তবে বেলা বাড়ার সাথে সাথে যানচলাচল স্বাভাবিক হয়ে যাবে আশা পুলিশের।
পুলিশ জানায়, রাত ৩টার পর থেকে মহাড়সকে মালবাহী গাড়ির চাপ বেড়ে যায়। এর পরে এলোমেলো ভাবে গাড়ি চালানো ও ছোটখাটো দু’একটি দুর্ঘটনার কারণে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়।
বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার এসআই আশরাফুল আলম সত্যতা নিশ্চিত করে বলেন, মহাসড়কে পুলিশ কাজ করছে। বেলা বাড়ার সাথে সাথে যানচলাচল স্বাভাবিক হয়ে যাবে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






