অর্থনীতি

নতুন কর আরোপ না করার আহ্বান ঢাকা স্টক এক্সচেঞ্জের

ঢাকা স্টক এক্সচেঞ্জের লোগো, আধুনিক ভবনের পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা স্টক এক্সচেঞ্জের অফিস ভবনের সামনে লোগো সহ একটি ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দেশের শেয়ার বাজার ক্রান্তিকাল অতিক্রম করছে উল্লেখ করে নতুন করে কর আরোপ না করার আহ্বান জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

আজ ২৮ মে সোমবার রাজধানীতে ডিএসই’র পরিচালনা পর্ষদের প্রাক-বাজেট সংবাদ সম্মেলনে সংগঠনের ডিএসই’র চেয়ারম্যান ডক্টর হাফিজ মুহাম্মদ হাসান বাবু এই আহ্বান জানান।

তিনি বলেন, বর্তমানে দেশের দুই শেয়ার বাজারে লেনদেনের পরিমাণ কমে গেছে। বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিয়েছেন। এই সময় নতুন কর আরোপ করা হলে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে আরো অনীহা তৈরি হবে।

এছাড়াও শেয়ার বাজারে আস্থা ফেরাতে তৈরি পোশাক খাতসহ বিভিন্ন খাতের ভালো কোম্পানিকে তালিকাভুক্তির চেষ্টা চালানো হচ্ছে বলে জানান তিনি।

বিষয়:কর আরোপ ঢাকা স্টক এক্সচেঞ্জ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…