কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে ঘন কুয়াশায় দিনেও যানবাহন চলছে লাইট জ্বালিয়ে

ঘন কুয়াশায় কিশোরগঞ্জের রাস্তায় যানবাহন লাইট জ্বালিয়ে চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জে ঘন কুয়াশার কারণে দিনেও যানবাহন লাইট জ্বালিয়ে চলাচল করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কিশোরগঞ্জে আজ সকাল সাড়ে ১০টাও দেখা মেলেনি সূর্যের। দুর্ঘটনা এড়াতে সড়কে যানবাহন চলছে লাইট জ্বালিয়ে। আজ বুধবার (১ জানুয়ারি) জেলার নিকলীর তাপমাত্রা ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

নিকলী আবহাওয়া অফিসের সিনিয়র অবজারভার আখতার ফারুক এসব তথ্য নিশ্চিত করে বলেন, আজ বুধবার সকালে নিকলীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ১০টা বেজে গেলেও সূর্যের দেখা মেলেনি। ভোর থেকে কুয়াশা বেশি পড়ছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, শুক্রবার পর্যন্ত ঘন কুয়াশা থাকবে।

সরেজমিনে সড়কগুলোতে দেখা গেছে, সকাল সাড়ে ১০টা বাজলেও সূর্যের দেখা মেলেনি। কুয়াশা বেশি থাকায় সড়কে চলাচল যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। খুব বেশি দরকার ছাড়া বাইরে কাউকে ঘুরতে দেখা যায়নি। এ অবস্থায় বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষজন। এ অবস্থা থাকলে নষ্ট হতে পারে বীজতলা, আলুসহ মাঠে থাকা বিভিন্ন সবজি।

সদর উপজেলার জেলখানা মোড়ে কথা হয় ট্রাকচালক মবিন মিয়ার সঙ্গে। তিনি বলেন, ঘন কুয়াশার কারণে ২০ গজ সামনে কী আছে, দেখা যাচ্ছে না। হেডলাইন জ্বালিয়ে গাড়ি চালাতে হচ্ছে। এছাড়াও কুয়াশা পড়ে রাস্তা ভিজে গেছে। তাই ধীরগতিতে গাড়ি চালাতে হচ্ছে।

মোটরসাইকেলচালক আশরাফুল ইসলাম রাজন বলেন, ‘কুয়াশায় সড়ক ঢেকে গেছে। সামনের কিছুই দেখা যাচ্ছে না। সে কারণেই কটিয়াদী থেকে পাকুন্দিয়ায় আসতে লাইট জ্বালিয়ে গাড়ি চালিয়ে এসেছি ‘

বিষয়:নিকলী আবহাওয়া অফিস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…