কিশোরগঞ্জ

তীব্র শীতে কিশোরগঞ্জে ৬০টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস

তীব্র শীতে কিশোরগঞ্জে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে গেছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জে তীব্র শীতে ঘন কুয়াশার কারণে সড়ক ও পরিবহন ব্যবস্থা ব্যাহত হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জের নিকলীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। এই তীব্র শীতের কারণে উপজেলার ৬০ টি সরকা‌রি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।

আজ বুধবার ২৪ জানুয়ারি সকাল ৯টার দিকে নিকলী আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক আক্তার ফারুক আবহাওয়ার এই তথ্য নিশ্চিত করেছেন।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মজিব আলম প্রাথমিক বিদ্যালয় বন্ধের তথ্য নিশ্চিত করেছেন করে জানান, আগামীকাল পর্যন্ত নিকলী উপজেলার ৬০টি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ থাকবে।

নিকলী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আজ বুধবার সকলা ৯টার আগে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল মঙ্গলবার সকালে নিকলীতে এযাবৎকালের সর্বনিম্ন তাপমাত্রা তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর সাথে বইছে মৃদু শৈত্যপ্রবাহ বলেও জানা গেছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, এ মাসজুড়েই শীত থাকবে। শীতের অনুভূতি কমবে না।

আবহাওয়া কর্মকর্তারা জানান, গত কয়েক দিন দরে প্রতিদিনই কিশোরগঞ্জে তাপমাত্রা কমছে আবার বাড়ছে। ঘন কুয়াশার সঙ্গে মৃদু শৈত্যপ্রবাহ থাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে যাওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে। হাওরে চাষিদের কৃষি কাজ করতেও কষ্ট করতে হচ্ছে।

বিষয়:কিশোরগঞ্জের নিকলী নিকলী আবহাওয়া অফিস শৈত্যপ্রবাহ সর্বনিম্ন তাপমাত্রা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…