চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বৈরাচারের মতো নাশকতাকারীদেরও প্রতিহত করবে ঢাকাবাসী: ডিএমপি কমিশনার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৬ অপরাহ্ণ ১১, নভেম্বর ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A
ঢাকা মহানগর পুলিশের কমিশনার সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ছবি: সংগৃহীত

নাশকতাকারীদের উদ্দেশ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ঢাকাবাসী অতীতে যেমন স্বৈরাচার পতনে ভূমিকা রেখেছে, তেমনি এই নাশকতাকারীদেরও প্রতিহত করবে।

মঙ্গলবার ১১ নভেম্বর ডিএমপি মিডিয়া সেন্টারে ঢাকা মহানগরীর চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, কার্যক্রম নিষিদ্ধ একটি দল ও সহযোগী সংগঠনের সদস্যরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে এবং রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ ঘটিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করছে। এই পরিস্থিতিতে জনগণের সচেতনতা ও সহযোগিতাই নাশকতা মোকাবেলায় সবচেয়ে বড় শক্তি বলে তিনি উল্লেখ করেন।

Banglabid

ডিএমপি কমিশনার জানান, গত ১-১১ নভেম্বর পর্যন্ত রাজধানীর ১৫টি স্থানে ১৭টি ককটেল বিস্ফোরণ ও গত দুই দিনে নয়টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১৭টি মামলা দায়ের ও ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। অক্টোবর থেকে এখন পর্যন্ত নিষিদ্ধ দল ও সহযোগী সংগঠনের ৫৫২ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে ডিএমপি।

তিনি বলেন, অধিকাংশ নাশকতাকারীরা ঢাকার বাইরে থেকে এসে অর্থের বিনিময়ে ঝটিকা মিছিলে অংশ নিচ্ছে। মিছিল শেষে আবার ঢাকার বাইরে চলে যাচ্ছে।

তিনি জানান, সিসিটিভি ফুটেজে দেখা গেছে- হেলমেট ও মাস্ক পরে দুর্বৃত্তরা ভোরবেলা বা দিনের ব্যস্ত সময়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায় এবং অনেক ক্ষেত্রে অপ্রাপ্তবয়স্কদের ব্যবহার করা হচ্ছে।

Reneta

কমিশনার নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, অপরিচিত কাউকে আশ্রয় দিবেন না। নিজস্ব যানবাহন অন্যের হাতে দেওয়ার আগে সচেতন থাকবেন। আর সন্দেহজনক কাউকে দেখলে দ্রুত নিকটস্থ থানায় জানাবেন।

সম্প্রতি রাজধানীতে অগ্নিসংযোগের শিকার বেশিরভাগ বাসই রাতে অরক্ষিতভাবে রাস্তার পাশে পার্ক করা ছিল। তাই পরিবহন মালিক ও শ্রমিকদের প্রতি বাসের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। তিনি জানান, দুর্বৃত্তদের ছোঁড়া ককটেল হামলায় এক সার্জেন্ট আহত হলেও বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। মোটরসাইকেলে ককটেল ছুঁড়ে পালানো দুর্বৃত্তদের খুব শিগগিরই গ্রেফতার করা হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমিশনার বলেন, গত মার্চ-এপ্রিল মাসের তুলনায় এ মাসে বর্তমানে অপরাধ নিয়ন্ত্রণে রয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক রয়েছে।

রাজধানীতে বিভিন্ন দাবি দাওয়ার আন্দোলন প্রসঙ্গে কমিশনার বলেন, ‘ডিএমপির নীতি হলো কোনো মানুষকে আঘাত করা নয়। আমি প্রতিদিনই অফিসারদের নির্দেশ দিই, কারও গায়ে লাঠি তুলবেন না। আমরা এদেশের পুলিশ, জনগণকে সেবা দিতে চাই।’

১৩ নভেম্বরকে ঘিরে ছড়িয়ে পড়া গুজব প্রসঙ্গে তিনি বলেন, ‘আতঙ্কিত হওয়ার কিছু নেই। ঢাকাবাসী আমাদের সঙ্গে আছে।’

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইনশৃঙ্খলা পরিস্থিতিডিএমপি পুলিশ কশিনারসংবাদ সম্মেলন
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়ার বিরল খনিতে ৪০ কোটি ডলার বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্র

আগস্ট ৮, ২০২৬

জুলাই যোদ্ধাদের সিএনজি ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী

আগস্ট ৮, ২০২৬

চাইলেই কি ফিরতে পারবেন শেখ হাসিনা?

আগস্ট ৮, ২০২৬

তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর আবার গ্রেপ্তার

আগস্ট ৮, ২০২৬

কোন শোরগোল ছাড়াই ধারে লিভারপুলে চলে যাচ্ছেন বার্সার এই অধিনায়ক

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT