চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুদিনে দলবদল, ৪ মে গড়াবে ডিপিএল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩২ অপরাহ্ণ ১৭, এপ্রিল ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

আগামী ৪ মে থেকে মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)। টুর্নামেন্ট সামনে রেখে ১৮ ও ১৯ এপ্রিল দলবদল হবে। বিসিবির অ্যাডহক কমিটির সদস্য রফিকুল ইসলাম বাবু বিষয়টি জানিয়েছেন।

শুক্রবার বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ দেখতে মাঠে আসেন রফিকুল। খেলা চলাকালীন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমন জানান, আগামী ১৮ ও ১৯ এপ্রিল দলবদল সম্পন্ন হবে এবং কোন প্রাকৃতিক দুর্যোগ না থাকলে মে মাসের ৪ তারিখ থেকে লিগ শুরু হবে।

ডিপিএল সামনে রেখে মাঠের প্রস্তুতি নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন তিনি। মাঠের মান উন্নয়ন ও আন্তর্জাতিক সুবিধা নিশ্চিত করা প্রসঙ্গে বলেন, ‘অনেক সীমাবদ্ধতার ভেতরেও একটি ক্রিকেট স্টেডিয়াম দিন দিন উন্নত হচ্ছে। আমরা এটা এনশিওর করেছি যে আম্পায়ারিং থেকে শুরু করে মাঠের কন্ডিশন পর্যন্ত সবকিছু আন্তর্জাতিক মানের বা এ-গ্রেডের করা হবে। আমাদের গ্রাউন্ডস কর্মীরা আপ্রাণ চেষ্টা করছে এই ফ্যাসিলিটিজগুলো নিশ্চিত করতে।’

উইকেটের মান নিয়ে আশাবাদী তিনি। বলেন, ‘খেলোয়াড়রা যাতে স্পোর্টিং উইকেট পায় সেদিকে আমরা বিশেষ নজর রাখছি। আমাদের অভিজ্ঞ কিউরেটররা কাজ করছেন। আলহামদুলিল্লাহ, আমরা আপ্রাণ চেষ্টা করব যাতে ভালো উইকেটে খেলা হয় এবং বাংলাদেশের ক্রিকেট আগের অবস্থায় ফিরে আসে।’

আম্পায়ারিং নিয়ে অতীতে থাকা বিতর্ক দূর করার প্রত্যয়ে জানালেন, ‘আমাদের এখানে আগে আম্পায়ারিং নিয়ে অনেক বিতর্ক ছিল। যার ফলে দেশের ক্রিকেট পিছিয়ে যাচ্ছিল। আমি আম্পায়ারদের স্পষ্ট বলেছি যে তাদের কোন নির্দিষ্ট টিম নাই, তারা বিচারকের দায়িত্বে আছেন। আল্লাহর দরবার থেকে আসা এই দায়িত্বে কোন অনিয়ম করা যাবে না।’

ক্লাবগুলোর সুযোগ-সুবিধা এবং ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়ে বলেছেন, ‘গরমে ক্রিকেটারদের কষ্টের কথা চিন্তা করে বিসিবির পক্ষ থেকে লাঞ্চের ব্যবস্থা করা হবে। এছাড়া বৃষ্টির কথা মাথায় রেখে প্রতিটি ম্যাচে রিজার্ভ ডে রাখা হয়েছে। যেকোনো জরুরি পরিস্থিতি সামাল দিতে প্রতিটি মাঠে অ্যাম্বুলেন্সসহ একটি মেডিকেল টিম রাখার চেষ্টা করব আমরা।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ডিপিএলঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগবাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডেবিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জাহিদ নেওয়াজ খান

অ্যালগরিদম যুগে সাংবাদিকতা

এপ্রিল ২১, ২০২৬

পদোন্নতি পেয়ে একজন সচিব, ২ জনকে রদবদল

এপ্রিল ২১, ২০২৬

টি-টুয়েন্টি দলে রিপন ও সাকলাইন, যে ব্যাখ্যা দিল বিসিবি

এপ্রিল ২১, ২০২৬
ছবি: জিল্লুর রহমান-ফাহমিদা হক দম্পতি

জিল্লুর রহমান-ফাহমিদা হক দম্পতির মতো আরও যারা ছিলেন

এপ্রিল ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত

এপ্রিল ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT