চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা ক্যাপিটালসকে ভালো কিছু এনে দিতে চান খালেদ মাহমুদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৪ অপরাহ্ণ ২৫, অক্টোবর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
খালেদ মাহমুদ ক্রিকেট কোচের সাক্ষাৎকার নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী ২৭ ডিসেম্বর মাঠে গড়াতে চলেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর। আগেই ড্রাফট থেকে পছন্দের ক্রিকেটার দলে টেনেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। পছন্দের কোচও টানতে ব্যস্ত এবার। আসরে নতুন যুক্ত হওয়া ঢাকা ক্যাপিটালস প্রধান কোচ হিসেবে নিয়োগ করেছে খালেদ মাহমুদ সুজনকে। বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ভালো কিছুই এনে দিতে চান ফ্র্যাঞ্চাইজিটিকে।

শুক্রবার খালেদ মাহমুদের চুক্তি সেরেছে চিত্রনায়ক শাকিব খানের প্রতিষ্ঠান রিমার্ক হারল্যানের মালিকানাধীন ঢাকার ফ্র্যাঞ্চাইজি। সিইও আতিক ফাহাদের উপস্থিতিতে চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ভিডিও বার্তায় জানিয়েছে। সঙ্গে সুজনও জানিয়েছেন অভিজ্ঞ-তারুণ্যের মিশেলে গড়া দল নিয়ে ভালো কিছু করতে চান।

‘বিশ্বাস করি এটা আমার জন্য বড় দায়িত্ব। আমার শতভাগ প্রচেষ্টা থাকবে, কীভাবে দলকে সফল করতে পারি। দল নিয়ে সন্তুষ্ট, তবে ঠিকঠাক মতো কাজে লাগাতে হবে। এরকম একটা দল আছে অভিজ্ঞ ও তারুণ্য মিলে। মিশ্রণটা খুবই ভালো। বিদেশি খেলোয়াড়রাও ভালো, এমনকি টি-টুয়েন্টি স্পেশালিট। বিশ্বাস করি এখান থেকে অনেককিছু করা সম্ভব। আমরা ভালো কিছুই করবো।’

ঘরোয়া ক্রিকেটে নিয়মিত কোচিং করানো খালেদ মাহমুদ বিপিএলেও কাজ করেছেন বিভিন্ন দলের হয়ে। ২০১৬ সালে তার অধীনে প্রথমবার শিরোপা ঘরে তুলেছিল ঢাকা ডায়নামাইটস। পরে অবশ্য বিপিএলে শিরোপা জেতা হয়নি তার।

বিপিএলে ভিন্ন আসরে খুলনা টাইগার্স, ঢাকা ডমিনেটর্স ও দুর্দান্ত ঢাকার প্রধান কোচ হিসেবে কাজ করেছেন। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) অবশ্য আবাহনীর হয়ে বেশ কয়েকটি শিরোপা জেতার কীর্তি আছে তার। এবার তার অধীনে শিরোপা জয়ের স্বপ্ন দেখছে শাকিব খানের দল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা ক্যাপিটালসবিপিএল ২০২৫লিড স্পোর্টসশাকিব খানসুজন
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা কেন বাতিল করল যুক্তরাষ্ট্র?

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

৫ আগষ্ট ঘিরে গোপালগঞ্জে বিজিবি মোতায়েন

আগস্ট ৫, ২০২৬
জনসমাগমের ছবি যেখানে হাজারো মানুষ একত্রিত হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই গণ-অভ্যুত্থান দিবস: দেশজুড়ে শ্রদ্ধা ও স্মরণের নানা আয়োজন

আগস্ট ৫, ২০২৬

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT