চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকার সামনে শান্ত-মুশফিকদের ছন্দপতন, ১৩২ রানের পুঁজি পেল রাজশাহী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৩ অপরাহ্ণ ২৭, ডিসেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে ব্যাটিং প্রস্তুত, দর্শকরা দর্শকাসনে।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহী ওয়ারিয়র্স

বিপিএলের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক সিলেট টাইটানসের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। হাফ সেঞ্চুরি পেয়েছিলেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমও। তবে ঢাকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ছন্দপতন ঘটেছে তাদের। ঢাকার ইমাদ ওয়াসিম, সালমান মির্জা ও মোহাম্মদ সাইফউদ্দিনদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৩২ রান করতে পেরেছে রাজশাহী।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শনিবার ঢাকা ক্যাপিটালস টস জিতে রাজশাহী ওয়ারিয়র্সকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। আগে ব্যাটে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করেছে রাজশাহী।

প্রথম বলেই উইকেট হারায় রাজশাহী ওয়ারিয়র্স। সাহিবজাদা ফারহান স্টাম্পিং হন স্বদেশি ইমাদ ওয়াসিমের বলে। ১৫ বলে ২০ রান করে ফেরেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম। তাকে তুলে নেন নাসির হোসেন।

এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে রাজশাহী। ৮৫ রানে ৫ উইকেট হারায় দলটি। এক নাজমুল হোসেন শান্ত (২৮ বলে ২টি করে চার-ছক্কায় ৩৭) ছাড়া আর কোনো ব্যাটার সুবিধা করতে পারেননি।

ইয়াসির আলী ১৫ বলে ১৩, মুশফিকুর রহিম ২৩ বলে ২৪, এসএম মেহরাব করেন শূন্য। শেষদিকে ২৬ বলে অপরাজিত ২৬ রান করে রাজশাহীকে ১৩২ পর্যন্ত নিয়ে যান মোহাম্মদ নাওয়াজ।

ঢাকার ইমাদ ওয়াসিম মাত্র ১৬ রান দিয়ে শিকার করেন ৩ উইকেট। ৩২ রানে ২ উইকেট নেন নাসির হোসেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা ক্যাপিটালসবিপিএল ২০২৫মুশফিকরাজশাহী ওয়ারিয়র্সলিড স্পোর্টসশান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT