চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শরিফুল-তানভীরদের বোলিং তোপে অল্প রানেই আটকে গেল ঢাকা, সহজ লক্ষ্য চট্টগ্রামের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৩ অপরাহ্ণ ০২, জানুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

শরিফুল ইসলামের গতি আর সুইংয়ের পর, তানভীর ইসলাম ও শেখ মেহেদী হাসানের ঘূর্ণিতে ধরাশায়ী ঢাকা ক্যাপিটালসের ব্যাটাররা। শেষদিকে মোহাম্মদ সাইফউদ্দিন কিছুটা প্রতিরোধ গড়ে না তুললে লড়াইয়ের পুঁজি পেতেও কষ্ট হতো ঢাকার।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার টসে জিতে ঢাকা ক্যাপিটালসকে আগে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান চট্টগ্রামের অধিনায়ক শেখ মেহেদী হাসান। ১৯.৪ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ১২২ রানে থামে ঢাকা।

ব্যাটে শুরুটা একদমই ভালো হয়নি ঢাকার। ২৯ রানে দুই ওপেনার সাইফ হাসান ও জুবাইদ আকবরিকে হারিয়ে বেশ চাপে পড়ে ঢাকা। তিনে নেমে উসমান খান ৩ চারে ১৫ বলে ২১ রান করলেও মিডলঅর্ডারে বাকিদের কেউই দাঁড়াতে পারেননি।

অধিনায়ক মোহাম্মদ মিঠুন ৮, শামীম হোসেন ৪ এবং ৯ রান করে করেন সাব্বির রহমান ও ইমাদ ওয়াসিম। নাসির হোসেন ১৭ রানে আউট হলেও রান তোলার চেষ্টা জারি রাখেন পেস অলরাউন্ডার সাইফউদ্দিন। নাসির আউট হলে তাসকিন আহমেদ ও সালমান মির্জা যথাক্রমে ৫ ও শূন্য রান ফিরে গেলে ২৫ বলে ৩৩ রান করা সাইফউদ্দিন অপরাজিত থাকেন। তাতে শেষপর্যন্ত সবগুলো উইকেট হারিয়ে ১২২ রানে থামে ঢাকা।

চট্টগ্রামের হয়ে শরিফুল ইসলাম ও তানভীর ইসলাম নেন ৩টি করে উইকেট। এছাড়া শেখ মেহেদী ২টি ও আমের জামেল একটি উইকেট শিকার করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রাম রয়্যালসঢাকা ক্যাপিটালসতানভিরবিপিএল ২০২৫লিড স্পোর্টসশরিফুলসিলেট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এটা আমাদেরই গল্প: ৬৯ মিনিটে মিলিয়ন পার, দেশীয় নাটকে বিরল রেকর্ড

পরবর্তী

এখন যদি আওয়ামী লীগ ভুল স্বীকার করে, সেটার গুরুত্ব নেই: প্রেস সচিব

পরবর্তী
ছবি: সংগৃহীত

এখন যদি আওয়ামী লীগ ভুল স্বীকার করে, সেটার গুরুত্ব নেই: প্রেস সচিব

রিয়াদে বিশ্বের বৃহত্তম সরকারি ডেটা সেন্টার, হেক্সাগনের ভিত্তিপ্রস্তর স্থাপন

রিয়াদে বিশ্বের বৃহত্তম সরকারি ডেটা সেন্টার হেক্সাগনের ভিত্তিপ্রস্তর স্থাপন

সর্বশেষ

জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের দুই সেনাসদস্য নিহত

জুলাই ১৯, ২০২৬

মৃত্যুবার্ষিকীতে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদকে স্মরণ

জুলাই ১৯, ২০২৬

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা, এক নজরে বিজয়ী যারা

জুলাই ১৯, ২০২৬

নতুন গান ‘পরাণ’ নিয়ে এলেন ক্ষুদে গানরাজখ্যাত হুমায়রা ঈশিকা

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

শাহজালালের মাজার: স্বচ্ছতার বিতর্ক যখন সামাজিক নিগ্রহে রূপান্তর

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT