বাংলাদেশ

মেহনতি মানুষের পাশে ঢাকা সেনানিবাস লেডিস ক্লাব

ঢাকা সেনানিবাস লেডিস ক্লাবের উদ্যোগে বিতরণ কর্মসূচি।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিভিন্ন নারী সদস্যরা একত্রিত হয়ে বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করছেন, যা মেহনতি মানুষের জন্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকা সেনানিবাস লেডিস ক্লাব রাজধানীতে সমাজের মেহনতি মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে। 

রোববার লেডিস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক নুরজাহান আহমেদ প্রধান অতিথি হিসেবে ঢাকার বাউনিয়া এলাকায় অসহায়, দুঃস্থ ও গরীব-দুঃখী ১০০০টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম শাম্মীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়।

প্রধান অতিথি এই জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও এ ধরণের মানবিক কার্যক্রমে অব্যাহত সহযোগিতা প্রদানের জন্য ঢাকা সেনানিবাস লেডিস ক্লাবের সকল সদস্যাদের তিনি আন্তরিক ধন্যবাদ জানান।

গত ২৭ ডিসেম্বর ঢাকা সেনানিবাসস্থ নির্ঝর আবাসিক এলাকায় সেনা পরিবার কল্যাণ সমিতি ১৫০০টি দুঃস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করে।

মেহনতি মানুষের পাশে ঢাকা সেনানিবাস লেডিস ক্লাবশীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ঢাকা সেনানিবাস লেডিস ক্লাবের সভানেত্রী ও সহ-সভানেত্রী; প্রয়াস এর সহকারী পৃষ্ঠপোষক; চিলড্রেন ক্লাব ঢাকা অঞ্চলের সভানেত্রী; জিওসি ও এরিয়া কমান্ডার লজিস্টিকস এরিয়া এর সহধর্মিনী; সেপকস ঢাকা অঞ্চলের ভারপ্রাপ্ত সভানেত্রী, ঢাকা সেনানিবাস লেডিস ক্লাবের পরিচালনা পর্ষদের সদস্যগণ, অফিসার, অন্যান্য পদবীর সেনাসদস্যগণ এবং বেসামরিক কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র বিতরণের এই মানবিক কার্যক্রম সর্বস্তরের মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

বিষয়:আইএসপিআর শীতবস্ত্র বিতরণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…