চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সীতাকুণ্ড ট্র্যাজেডি: বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ১২ জনের অবস্থা আশঙ্কাজনক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২২ অপরাহ্ণ ০৬, জুন ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: জাকির সবুজ

ছবি: জাকির সবুজ

চট্টগ্রামের বিএম কন্টেনার ডিপোতে আগুনে দগ্ধ হয়ে ঢাকার বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ১৬ জনের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক। দুপুরে দগ্ধদের শারীরিক সার্বিক অবস্থা নিয়ে ব্রিফ করেছেন বার্ন ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম।

আইসিইউতে থাকা চারজনের মধ্যে ২ জন লাইফ সাপোর্টে। ফায়ার সার্ভিসের দুই কর্মী গাউসুলের (২২ বছর) ৮০ শতাংশ দগ্ধ হওয়ায় তাকে সকালে লাইফ সাপোর্টে দেয়া হয়। এরপর ফায়ার সার্ভিসের আরেক কর্মী রবিনকেও লাইফ সাপোর্টে নেয়া হয়।

গতকাল সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে করে চট্টগ্রাম থেকে ঢাকায় আনার পর পর গাউসুল আজমকে আইসিইউতে নেয়া হয়। গাউসুল আজমসহ ফায়ার সার্ভিসের আরেককর্মী রবিন (২২ বছর) কে রাতে আইসিইউকে নেয়া হয়।

Banglabid

এর আগে রবিবার সকালে স্বজনদের উদ্যোগে চট্টগ্রাম থেকে ঢাকার বার্ন ইনস্টিটিউটে চিকিৎসার জন্য ভর্তি হওয়া বিএম কন্টেনারের নিরাপত্তা ইনচার্য মাকফুরুল ইসলামকে (৬৫ বছর) রবিবার (গতকাল) দুপুরে আইসিইউতে নেয়া হয়েছিল।

সর্বশেষ আজ সকালে ফরমানুল ইসলাম (৩০ বছর) নামের আরেক দগ্ধকে (৩০ শতাংশ বার্ন।) আইসিইউতে নেয়া হয়। বাকি ১১ জনের মধ্যে ১০ জনকে পোস্ট ওপারেটিভ ওয়ার্ডে রাখা হয়েছে। বেলা সোয়া বারোটায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম এসব তথ্য জানান।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, দগ্ধদের শরীরে র‌্যাস ছাড়াও কারো কারো বুকে/ক্ষতস্থানে পানি এসেছে যেটা একাবেরই তাদের কাছে অচেনা। ফুসফুসের ইনফেকশন জনিত কারণে সাধারনত পানি আসতে পারে। কেমিক্যাল বার্নের কারণে দগ্ধদের চোখে মুখে শ্বাসনালি পুড়ে গেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আগুনচট্টগ্রামে আগুনবিএম কন্টেইনার ডিপোসীতাকুণ্ডে আগুন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৬ জনের মৃত্যু

আগস্ট ৯, ২০২৬

‘রইদ’ দিয়ে উৎসব শুরু, সোমবার পর্দায় ‘মাস্তুল’

আগস্ট ৯, ২০২৬

বাংলাদেশ টেস্টের পিচ নিয়ে কেন মতে মিলছে না হ্যাজেলউড-রিচার্ডসনের

আগস্ট ৯, ২০২৬

বরিশাল শহর ও মানুষদের প্রশংসায় যা বললেন মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন

আগস্ট ৯, ২০২৬

প্রতি পাঁচজনে একজন থাইরয়েডে আক্রান্ত | Thyroid

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT