জনপদ

রাজশাহীসহ তিন জেলার বাস ধর্মঘট প্রত্যাহার

রাজশাহীসহ তিন জেলায় বাস ধর্মঘট প্রত্যাহার, বাস চলাচল শুরু. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: ফাইল ফুটেজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর জেলা থেকে ঢাকা রুটে বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। এসব রুটে এখন বাস চলাচল স্বাভাবিক হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ধর্মঘট প্রত্যাহার করেছেন মালিকরা।

এর আগে শ্রমিকদের বেতন বাড়ানোর ইস্যুতে পূর্ব ঘোষণা ছাড়াই শুক্রবার রাত থেকে বাস চলাচল বন্ধ করে দেয় মালিকরা। সোমবার সকাল পর্যন্ত টানা চতুর্থ দিনের মত ধর্মঘট চলমান থাকলেও দুপুরে ধর্মঘট প্রত্যাহার করেন বাস মালিকরা। এতে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর জেলা থেকে ঢাকা রুটে বাস চলাচল স্বাভাবিক হয়।

এর আগে, বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সহসভাপতি ও দেশ ট্রাভেলসের স্বত্বাধিকারী বজলুর রহমান রতন বলেন, আমরা চালক ও শ্রমিকদের বেতন-ভাতা বাড়িয়েছি। কিন্তু তারপরও তারা মালিকদের নিষেধ না মেনে পথে পথে যাত্রী উঠানো বন্ধ করেনি। এতে যাত্রীদের নিরাপত্তা যেমন ঝুঁকিতে পড়ছে, তেমনি বাস কোম্পানির সুনামের ক্ষতি হচ্ছে।

তিনি আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী ঢাকা চট্টগ্রাম ও কক্সবাজার রুটে আমাদের কিছু ভিআইপি গাড়ি চলাচল করে। এসব যাত্রীর নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি আমরা অগ্রাধিকার দিব। পথে যাত্রী তোলা হলে যদি সেই গাড়িতে ডাকাতি বা দস্যুতার মতো কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে-তার দায় মালিকদের কাঁধে এসে পড়ে। যাত্রীদের জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা থাকে। আমরা বাধ্য হয়ে গাড়ি চলাচল বন্ধ করেছি। এই বিষয়ে আমরা মালিকরা আমাদের বক্তব্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি।

বিষয়:রাজশাহী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…