চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা-১৫ আসনে ডা. শফিকুর রহমানের মনোনয়নপত্র জমা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৩ অপরাহ্ণ ২৯, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A
ডা. শফিকুর রহমানের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে দলের আমির ডা. শফিকুর রহমানের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) তার পক্ষে দলের প্রতিনিধি দল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে মনোনয়নপত্র দাখিল করে।

ঢাকা-১৩ ও ১৫ আসনের রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী জানান, এ দুটি আসনে এখন পর্যন্ত ৩৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে সোমবার বেলা ৩টা পর্যন্ত মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

Banglabid

মনোনয়ন দাখিলের সময় জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং কার্যনির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জমা শেষে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আসন সমঝোতার দিক থেকে তাদের অবস্থান অন্য যেকোনো জোটের চেয়ে শক্তিশালী। প্রত্যেক দল নিজ নিজ প্রতীকে নির্বাচন করবে এবং নির্দিষ্ট আসনে একটি দলের প্রার্থীকে অন্য দলগুলো সমর্থন দেবে।

সংশোধিত তফসিল অনুযায়ী সোমবারই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আগারগাঁওইটিআই ভবনজাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬জাতীয় সংসদ নির্বাচনজামায়াতে ইসলামীডা. শফিকুর রহমানঢাকা-১৫নির্বাচন তফসিলমনোনয়নপত্ররিটার্নিং কর্মকর্তা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সূর্যের দেখা নেই, ফ্লাডলাইটে চলছে রংপুর-চট্টগ্রামের ম্যাচ

পরবর্তী

মেহেরপুরে গ্রীষ্মকালিন আগাম পেঁয়াজ উত্তোলন শুরু

পরবর্তী
গ্রীষ্মকালীন আগাম পেঁয়াজ উত্তোলন চলছে মেহেরপুরে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেহেরপুরে গ্রীষ্মকালিন আগাম পেঁয়াজ উত্তোলন শুরু

মানববন্ধনে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও হামলার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কারওয়ান বাজারে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধনে হামলা

সর্বশেষ

হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য প্রস্তুতকৃত শয্যা ও ওষুধ. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ভর্তি বাড়ছে, আরও ২ জনের মৃত্যু

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

মন্ত্রিসভায় যুক্ত হতে পারে নতুন মুখ, যাদের নাম আলোচনায়

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঘুমিয়েও কেন ক্লান্ত লাগে, জানুন সম্ভাব্য কারণ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বদলি

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT